৬৮/২৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৩০৮ - উওয়াইমিরের ঘটনা ও লি‘আন

লি‘আন এবং লি‘আনের পর তালাক দেয়া।

উওয়াইমিরের লি‘আন: প্রশ্ন, ফয়সালা ও বিচ্ছেদ

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩০৮

إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ أَخْبَرَه“ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلٰى عَاصِمِ بْنِ عَدِيٍّالأَنْصَارِيِّ فَقَالَ لَه“ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِه„ رَجُلاً أَيَقْتُلُه“ فَتَقْتُلُونَه“ أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذ‘لِكَ رَسُوْلَ اللهِ ﷺ فَسَأَلَ عَاصِمٌ رَسُوْلَ اللهِ ﷺ عَنْ ذ‘لِكَ فَكَرِهَ رَسُوْلُ اللهِ ﷺ الْمَسَائِلَ وَعَابَهَا حَتّٰى كَبُرَ عَلٰى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُوْلِ اللهِ ﷺ فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلٰى أَهْلِه„ جَاءَه“ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُوْلُ اللهِ ﷺ فَقَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُوْلُ اللهِ ﷺ الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُه“ عَنْهَا فَقَالَ عُوَيْمِرٌ وَاللهِ لاَ أَنْتَهِي حَتّٰى أَسْأَلَه“ عَنْهَا فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتّٰى جَاءَ رَسُوْلَ اللهِ ﷺ وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِه„ رَجُلاً أَيَقْتُلُه“ فَتَقْتُلُونَه“ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ قَدْ أُنْزِلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُوْلِ اللهِ ﷺ فَلَمَّا فَرَغَا مِنْ تَلاَعُنِهِمَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُوْلَ اللهِ إِنْ أَمْسَكْتُهَا فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَه“ رَسُوْلُ اللهِ ﷺ قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ.

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

যে, উওয়াইমির আজলানী (রাঃ) 'আসিম ইবনু আদী আনসারী (রাঃ)- এর কাছে এসে বললেনঃ হে আসিম! কী বল, যদি কেউ তার স্ত্রীর সঙ্গে অপর লোককে (ব্যভিচার-রত অবস্থায়) পায়, তবে সে কি তাকে হত্যা করবে? আর এতে তোমরাও কি তাকে হত্যা করবে? (যদি সে হত্যা না করে) তাহলে কী করবে? হে আসিম! আমার এ ব্যাপারটি রাসূলুল্লাহ্‌ (ﷺ)- কে জিজ্ঞেস কর।এরপর আসিম (রাঃ) এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (ﷺ)- কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্‌ (ﷺ) এ ধরনের জিজ্ঞাসাবাদ অপছন্দ করলেন এবং অশোভনীয় মনে করলেন। এমন কি রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে আসিম (রাঃ) যা শুনলেন, তাতে তার খুব খারাপ লাগল। আসিম (রাঃ) বাড়ি ফিরলে উওয়াইমির (রাঃ) এসে জিজ্ঞেস করলঃ হে আসিম?! রাসূলুল্লাহ্‌ (ﷺ) তোমাকে কী উত্তর দিলেন? আসিম (রাঃ) উওয়াইমিরকে বললেনঃ তুমি আমার কাছে কোন ভাল কাজ নিয়ে আসনি। রাসূলুল্লাহ্‌ (ﷺ) এ ধরনের জিজ্ঞাসাকে অপছন্দ করেছেন, সে সম্বন্ধে আমি তাঁকে জিজ্ঞেস করেছি। উওয়াইমির (রাঃ) বললেন, আল্লাহ্‌র শপথ! তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস না করে ক্ষান্ত হব না।এরপর উওয়াইমির (রাঃ) রাসূলুল্লাহ্‌ (ﷺ)- এর নিকট এসে তাঁকে লোকদের মাঝে পেলেন এবং তাঁকে জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহ্‌র রাসূলুল্লাহ্‌ (ﷺ)! কী বলেন, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে অন্য লোককে (ব্যভিচার-রত) দেখতে পায়, সে কি তাকে হত্যা করবে? আর আপনারাও কি তাকে হত্যার বদলে হত্যা করবেন? না হলে সে কী করবে? রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেনঃ তোমার ও তোমার স্ত্রীর সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে, যাও তাকে নিয়ে এসো।সাহ্‌ল (রাঃ) বলেন, তারা উভয়ে লি'আন করল। যে সময় আমি লোকদের সঙ্গে রাসূলুল্লাহ্‌ (ﷺ)- এর নিকটে ছিলাম। উভয়ে লি'আন করা শেষ করলে উওয়াইমির (রাঃ) বললঃ হে আল্লাহ্‌র রাসূলুল্লাহ্‌ (ﷺ)! যদি আমি তাকে (স্ত্রী হিসাবে) রাখি, তবে আমি তার উপর মিথ্যারোপ করেছি বলে প্রমাণিত হবে। এরপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাকে নির্দেশ দেয়ার আগেই তিনি স্ত্রীকে তিন তালাক দিলেন। ইবনু শিহাব (রহঃ) বলেনঃ উভয়কে বিচ্ছিন্ন করে দেয়াই পরবর্তীতে লি'আনকারীদ্বয়ের সম্পর্কিত বিধান প্রচলিত হয়ে গেল হিসাবে পরিগণিত হলো।

সহীহ বুখারী হাদিস ৫৩০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উওয়াইমির আজলানীর ঘটনা বিস্তারিত এসেছে। তিনি জানতে চান, কোনো ব্যক্তি যদি স্ত্রীর সঙ্গে অন্য পুরুষকে পায়, তাহলে কী করবে। প্রথমে আসিম (রাঃ) নবীজি (صلى الله عليه وسلم)-কে প্রশ্ন করলে নবীজি এ ধরনের প্রশ্ন পছন্দ করেননি। পরে উওয়াইমির নিজে এসে প্রশ্ন করলে নবীজি জানান, তার ও তার স্ত্রীর বিষয়ে আয়াত অবতীর্ণ হয়েছে। এরপর তাদের দুজনের মধ্যে লি‘আন হয়। লি‘আন শেষ হলে উওয়াইমির বলেন, স্ত্রীকে রাখলে তিনি নিজের কথাকেই মিথ্যা করবেন, তাই তিনি স্ত্রীকে তালাক দেন। এই হাদিসে দাম্পত্য অভিযোগ, হত্যা না করে শরঈ পথে ফয়সালা, লি‘আন এবং পরবর্তী বিচ্ছেদের শিক্ষা এসেছে। হাদিসের বাইরে বাড়তি রায় বানানো ঠিক নয়; বরং ঘটনাটি যেমন আছে তেমনই বোঝা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুতর দাম্পত্য অভিযোগ নিজের হাতে সহিংসভাবে মেটানো যাবে না।
  • লি‘আনের বিষয় আল্লাহর ফয়সালার সঙ্গে যুক্ত হিসেবে এসেছে।
  • নবীজি প্রশ্নের পর স্ত্রীকে আনার নির্দেশ দেন।
  • লি‘আনের পর বিচ্ছেদের বিষয়টি হাদিসে উল্লেখ আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন