৬৯/১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৩৭১ - ঋণ ও ওয়ারিসের সম্পদ
নবী (ﷺ)-এর উক্তি (ঋণের) কোনো বোঝা অথবা সন্তান-সন্ততি রেখে মারা যাবে, তার দায়-দায়িত্ব আমার উপর ন্যস্ত।
ঋণ পরিশোধ ও ওয়ারিসের অধিকার
সহীহ বুখারী : ৫৩৭১
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৭১
يَحْيٰى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ يُؤْتٰى بِالرَّجُلِ الْمُتَوَفّٰى عَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ هَلْ تَرَكَ لِدَيْنِه„ فَضْلاً فَإِنْ حُدِّثَ أَنَّه“ تَرَكَ وَفَاءً صَلّٰى وَإِلاَّ قَالَ لِلْمُسْلِمِينَ صَلُّوا عَلٰى صَاحِبِكُمْ فَلَمَّا فَتَحَ اللهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ أَنَا أَوْلٰى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّيَ مِنَ الْمُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَيَّ قَضَاؤُه“ وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে ঋণগ্রস্ত কোন মৃত ব্যক্তিকে (জানাযার সালাত আদায়ের জন্য) আনা হলে, তিনি জিজ্ঞেস করতেনঃ সে কি ঋণ পরিশোধ করার মত অতিরিক্ত কিছু রেখে গেছে? যদি বলা হত যে, সে ঋণ পরিশোধ করার মত সম্পদ রেখে গেছে, তাহলে তিনি তার জানাযা পড়তেন। অন্যথায় তিনি মুসলমানদের বলতেনঃ তোমরা তোমাদের সাথীর জানাযা পড়। তারপর আল্লাহ যখন তাঁকে অনেক বিজয় দান করলেন, তখন তিনি বললেনঃ আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠতর। কাজেই মুমিনদের কেউ ঋণ রেখে মারা গেলে, তা পরিশোধ করার দায়িত্ব আমার-ই। আর যে ব্যক্তি সম্পদ রেখে যাবে, তা তার ওয়ারিসরা পাবে।
[৩৪] ঋণ হল বান্দার হক। এটা অবশ্যই পরিশোধ করতে হবে। এ ঋণ মাফ করতে চাইলে ঋণদাতা মাফ করতে পারে, আল্লাহ তা মাফ করবেন না। কাজেই ঋণ পরিশোধের ব্যাপারে আমাদেরকে যথাযথ গুরুত্ব দিতে হবে যাতে কেয়ামতে এজন্য পাকড়াও হতে না হয়।
সহীহ বুখারী হাদিস ৫৩৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঋণগ্রস্ত মৃত ব্যক্তির জানাযা সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর আচরণ এসেছে। তাঁর কাছে কোনো ঋণগ্রস্ত মৃত ব্যক্তিকে আনা হলে তিনি জিজ্ঞেস করতেন, সে কি ঋণ পরিশোধের মতো সম্পদ রেখে গেছে? যদি রেখে থাকে, তিনি জানাযা পড়তেন। না হলে মুসলিমদের বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাযা পড়। পরে যখন আল্লাহ তাঁকে বিজয় দান করলেন, তিনি বলেন, মুমিনদের কেউ ঋণ রেখে মারা গেলে তা পরিশোধের দায়িত্ব তাঁর। আর কেউ সম্পদ রেখে গেলে তা ওয়ারিসদের। এই হাদিসের মূল বিষয় ঋণ, দায়িত্ব এবং উত্তরাধিকার। ঋণকে হালকা করে দেখা যায় না—এই শিক্ষা হাদিসে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ মানুষের মৃত্যুর পরও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকে।
- ঋণ পরিশোধের সক্ষমতা আছে কি না, তা দেখা দরকার।
- সম্পদ রেখে গেলে তা ওয়ারিসদের অধিকার।
- নেতৃত্বের মধ্যে মানুষের দায়ভার নেওয়ার শিক্ষা আছে।
