২৮/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪১৬১ - কসমের পর ভালো কাজ বেছে নেওয়া

যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, অতঃপর এটা না করাই উত্তম মনে করলে তা-ই করবে আর কসমের কাফফারাহ দিয়ে দিবে।

কসমের পর ভালো কাজ বেছে নেওয়ার বিধান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৬১

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ ضُرَيْبِ بْنِ، نُقَيْرٍ الْقَيْسِيِّ عَنْ زَهْدَمٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَسْتَحْمِلُهُ فَقَالَ ‏"‏ مَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ وَاللَّهِ مَا أَحْمِلُكُمْ ‏"‏ ‏.‏ ثُمَّ بَعَثَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِثَلاَثَةِ ذَوْدٍ بُقْعِ الذُّرَى فَقُلْنَا إِنَّا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا فَأَتَيْنَاهُ فَأَخْبَرْنَاهُ فَقَالَ ‏"‏ إِنِّي لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ أَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ ‏"‏ ‏.‏

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট সওয়ারী চাইতে আসি। তিনি বললেনঃ আমার নিকট এমন কিছু নেই যা তোমাদেরকে সওয়ারী হিসেবে দিতে পারি। আল্লাহর কসম! আমি তোমাদেরকে সওয়ারী দিব না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) কালো মিশ্রিত সাদা কুঁজমিশ্রিত তিনটি উট আমাদের নিকট পাঠান। আমরা আলোচনা করলাম যে, সওয়ারী চাওয়ার জন্যে আমরা রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট এসেছিলাম। তখন তিনি কসম খেয়েছিলেন যে, তিনি আমাদের সওয়ারী দিবেন না। এরপর আমরা তাঁর নিকট গিয়ে তাঁকে কসমের বিষয় জানালাম। তিনি বললেনঃ আমি কোন বিষয়ের উপর কসম করলে তার বিপরীত কাজ যদি উত্তম দেখি, তবে সে উত্তমটি করি।

ই.ফা. ৪১২৩, ই.সে. ৪০২২

সহীহ মুসলিম হাদিস ৪১৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু মূসা আশআরী (রাঃ) বলেন, তাঁরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে সওয়ারি চাইতে গিয়েছিলেন। নবীজি বললেন, তাঁর কাছে দেওয়ার মতো কিছু নেই এবং আল্লাহর কসম করে বললেন, তিনি তাঁদের সওয়ারি দেবেন না। পরে তিনি তাঁদের কাছে কালো মিশ্রিত সাদা কুঁজওয়ালা তিনটি উট পাঠালেন। তাঁরা নিজেদের মধ্যে কসমের কথা আলোচনা করলেন এবং নবীজিকে জানালেন। তখন তিনি বললেন, তিনি কোনো বিষয়ে কসম করলে যদি তার বিপরীত কাজটি ভালো দেখেন, তবে সেই ভালো কাজটি করেন। এই হাদিস কসমের কাফফারা বিষয়কে সহজ করে বুঝতে সাহায্য করে: কসম মানতে গিয়ে ভালো কাজ ছেড়ে দেওয়া নয়, বরং নিয়ম মেনে উত্তম কাজ করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কসমের পর ভালো কাজ দেখা গেলে তা করা যায়।
  • কসমের বিষয় সাহাবীরা নবীজিকে মনে করিয়ে দিতেন।
  • সাহায্যের সুযোগ এলে তা গ্রহণ করা উত্তম হতে পারে।
  • কসমকে সম্মান করতে হবে, তবে ভালো কাজের পথও আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন