৭১/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৬৯ - আব্দুল্লাহ ইবন যুবায়রের তাহনীক

যে সন্তানের আকিকা দেয়া হবে না, জন্ম লাভের দিনেই তার নাম রাখা ও তাহ্নীক করা (কিছু চিবিয়ে তার মুখে দেয়া)।

আব্দুল্লাহ ইবন যুবায়রের জন্ম, তাহনীক ও বরকতের দোয়া

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৬৯

إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ فَأَتَيْتُ الْمَدِينَةَ فَنَزَلْتُ قُبَاءً فَوَلَدْتُ بِقُبَاءٍ ثُمَّ أَتَيْتُ بِه„ رَسُوْلَ اللهِ ﷺ فَوَضَعْتُه“ فِي حَجْرِه„ ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا ثُمَّ تَفَلَ فِي فِيهِ فَكَانَ أَوَّلَ شَيْءٍ دَخَلَ جَوْفَه“ رِيقُ رَسُوْلِ اللهِ ﷺ ثُمَّ حَنَّكَه“ بِالتَّمْرَةِ ثُمَّ دَعَا لَه“ فَبَرَّكَ عَلَيْهِ وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلاَمِ فَفَرِحُوا بِه„ فَرَحًا شَدِيدًا لِأَنَّهُمْ قِيلَ لَهُمْ إِنَّ الْيَهُودَ قَدْ سَحَرَتْكُمْ فَلاَ يُولَدُ لَكُمْ.

আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি ‘আবদুল্লাহ্‌ ইবনু যুবায়রকে মক্কায় গর্ভে ধারণ করেন। তিনি বলেন, গর্ভকাল পূর্ণ হওয়া অবস্থায় আমি বেরিয়ে ‎মদীনায় আসলাম এবং কুবায় অবতরণ করলাম। কুবাতেই আমি তাকে প্রসব করি। তারপর তাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর কাছে এসে তাকে তাঁর কোলে রাখলাম। তিনি একটি খেজুর আনতে ‎বললেন। তা চিবিয়ে তিনি তার মুখে দিলেন। রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর এই লালাই সর্বপ্রথম ‎তার পেটে প্রবেশ করেছিল। তারপর তিনি খেজুর চিবিয়ে তাহ্নীক করলেন এবং তার জন্য বরকতের দোয়া ‎করলেন। (হিজরতের পরে) ইসলামে জন্মলাভকারী সেই ছিল প্রথম সন্তান। তাই তার জন্যে মুসলিমরা মহা আনন্দে ‎আনন্দিত হয়েছিলেন। কারণ, তাদের বলা হত ইয়াহূদীরা তোমাদের যাদু করেছে, তাই তোমাদের সন্তান হয় না।

সহীহ বুখারী হাদিস ৫৪৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা বিনত আবু বকর (রাঃ) আব্দুল্লাহ ইবন যুবায়রের জন্মের ঘটনা বর্ণনা করেছেন। তিনি গর্ভাবস্থায় মক্কা থেকে মদিনায় এসে কুবায় অবস্থান করেন এবং সেখানেই সন্তান প্রসব করেন। এরপর শিশুটিকে রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে তাঁর কোলে রাখেন। নবী (صلى الله عليه وسلم) খেজুর আনতে বলেন, তা চিবিয়ে শিশুর মুখে দেন, তাহনীক করেন এবং তার জন্য বরকতের দোয়া করেন। হাদিসে আরও এসেছে, হিজরতের পরে ইসলামে জন্ম নেওয়া সে ছিল প্রথম সন্তান। তাই মুসলিমরা খুব আনন্দিত হন, কারণ তাদের বলা হয়েছিল যে তাদের সন্তান হবে না। এই বর্ণনায় তাহনীক, দোয়া এবং আনন্দের বিষয়টি স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবজাতকের জন্য তাহনীক ও দোয়ার বর্ণনা এখানে এসেছে।
  • আব্দুল্লাহ ইবন যুবায়রকে নবী (صلى الله عليه وسلم)-এর কোলে রাখা হয়েছিল।
  • সন্তান জন্মে মুসলিমদের আনন্দের কথা হাদিসে উল্লেখ আছে।
  • খেজুর দিয়ে তাহনীক করার বাস্তব ঘটনা এই বর্ণনায় পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন