৭১/১. অধ্যায়ঃ
যে সন্তানের আকিকা দেয়া হবে না, জন্ম লাভের দিনেই তার নাম রাখা ও তাহ্নীক করা (কিছু চিবিয়ে তার মুখে দেয়া)।
সহিহ বুখারী : ৫৪৬৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪৬৮
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِصَبِيٍّ يُحَنِّكُهُ، فَبَالَ عَلَيْهِ، فَأَتْبَعَهُ الْمَاءَ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কাছে তাহনিক করার জন্য এক শিশুকে আনা হল, শিশুটি তাঁর কোলে পেশাব করে দিল, তিনি তখন এতে পানি ঢেলে দিলেন।
আধুনিক প্রকাশনী- ৫০৬৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৫৯
