১০/২৬. অধ্যায়ঃ
“আমরা সালাত আদায় করিনি” কারো এরূপ বলা।
সহিহ বুখারী : ৬৪১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৪১
أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ يَقُولُ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَاللهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتْ الشَّمْسُ تَغْرُبُ وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ فَقَالَ النَّبِيُّ وَاللهِ مَا صَلَّيْتُهَا فَنَزَلَ النَّبِيُّ إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى يَعْنِي الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتْ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
খন্দকের যুদ্ধের দিন উমর ইবন খাত্তাব (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আল্লাহর কসম! আমি সালাত আদায় করতে পারিনি, এমনকি সূর্য ডুবতে লাগলো, [জাবির (রাঃ) বলেন,] যখন কথা হচ্ছিল তখন এমন সময়, যখন সাওম পালনকারী ইফতার করে ফেলেন। নবী (ﷺ) বললেনঃ আল্লাহর কসম! আমিও সে সালাত আদায় করিনি। অতঃপর নবী (ﷺ) ‘বুত্বহান’ নামক উপত্যকায় গেলেন, আমিও তাঁর সঙ্গে ছিলাম। সেখানে তিনি ওজু করলেন এবং সূর্যাস্তের পরে তিনি (প্রথমে) আসর সালাত আদায় করলেন, অতঃপর তিনি মাগরিবের সালাত আদায় করলেন।
(৫৯৬) (আধুনিক প্রকাশনীঃ ৬০৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৩)
