৯৭/২. অধ্যায়ঃ

তুমি বলে দাও, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো। তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নামই তাঁর। (সূরা ইসরা ১৭/১১০)

মূলত ইমাম বুখারী এই অধ্যায় (বাব) উল্লেখ করেছেন আল্লাহ তা‘আলার অসংখ্য নাম ও সিফাত (صفات) কে প্রমাণ করার জন্য। সহীহ বুখারীর কোনো কোনো ব্যাখ্যাকারী বলেন: এ বাবটি যেন মূল আর পরবর্তী বাবগুলো শাখা-প্রশাখা।আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ হলো: মুশরিকরা যখন শুনতে পেল যে রাসূল (ﷺ) আল্লাহ তা‘আলাকে আহ্বান করেছেন ‘ইয়া আল্লাহ’, ‘ইয়া রাহমান’ বলে, তখন তারা বলল যে, মুহাম্মদ আমাদের এক আল্লাহকে আহ্বান করার নির্দেশ দেন অথচ তিনি দু’জন আল্লাহকে আহ্বান করছেন। তখন এ আয়াতটি অবতীর্ণ হয়।সুতরাং বোঝা গেল যে, তিনি এক সত্তা, তিনি অদ্বিতীয়; কিন্তু তাঁর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী (صفات) রয়েছে।তাওহীদ তিন প্রকার: ১. তাওহীদ রুবূবিয়্যাত (সৃষ্টি ও পালনে আল্লাহর একত্ব), ২. তাওহীদে ইবাদাত বা উলূহিয়্যাত (ইবাদাত বা উপাসনায় একত্ব) এবং ৩. তাওহীদে আসমা ও সিফাত (নাম ও গুণাবলীর একত্ব)।এখানে তাওহীদে আসমা ওয়াস সিফাতকে স্থির করা হয়েছে যেমন তাঁর একটি নাম রহমান; ফলে তিনি রহমান সিফাতটি তাঁর জন্য স্থির করেছেন। এই সিফাতটি তাঁর যাত (ذات) এর অন্তর্গত। দয়া দ্বারা নেকী, ইচ্ছা বা অন্য কোনো উদ্দেশ্য নেওয়া যাবে না। অনুরূপ আল্লাহর রহমতের তুলনা কোনো মাখলূকের রহমতের সাথে দেওয়া যাবে না।সুতরাং তাওহীদে আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ তা‘আলার ঐসব নাম ও গুণাবলীকে যথাযথভাবে মেনে নেওয়া যা আল্লাহ তা‘আলা নিজ সম্বন্ধে তাঁর কিতাবে এবং রাসূল (ﷺ) তাঁর সহীহ হাদীসে বর্ণনা করেছেন।অনুরূপ আল্লাহ তা‘আলা যে সমস্ত নাম ও গুণাবলীকে নিজ সম্বন্ধে কিতাবে নিষেধ করেছেন এবং রাসূল (ﷺ) তাঁর সহীহ হাদীসে আল্লাহ সম্বন্ধে নিষেধ করেছেন তা বর্জন করা।ঐ সমস্ত নাম ও গুণাবলীর কোনো অপব্যাখ্যা, উদাহরণ, অস্বীকার, পরিবর্তন অথবা কোনো স্বরূপ কল্পনা করা যাবে না। ফলে আল্লাহ তা‘আলার রহমত, আযাব, আনন্দ প্রকাশ, রাগ হওয়া, কথা বলা, দেখা, শোনা, দুনিয়ার আসমানে নেমে আসা, আরশের ওপরে অবস্থান, হাত, পা, অন্তর ইত্যাদি কোনো ব্যাখ্যা ছাড়াই ঠিক যেভাবে বর্ণনায় এসেছে সেভাবেই মেনে নিতে হবে।অনুরূপ আল্লাহর অংশীদার নেই, পিতা-মাতা নেই, সন্তান-সন্ততি নেই, তাঁকে তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না, তাঁর মৃত্যু নেই ইত্যাদি যা নিষেধ এসেছে তা সাব্যস্ত করা যাবে না।

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৩৭৭

أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمٍ الأَحْوَلِ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ يَدْعُوهُ إِلَى ابْنِهَا فِي الْمَوْتِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ارْجِعْ إِلَيْهَا فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ فَأَعَادَتْ الرَّسُولَ أَنَّهَا قَدْ أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ فَدُفِعَ الصَّبِيُّ إِلَيْهِ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ سَعْدٌ يَا رَسُولَ اللهِ مَا هَذَا قَالَ هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ

উসামাহ ইব্‌নু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

এক সময় আমরা নবী (ﷺ)-এর নিকট ছিলাম। এমন সময় নবী (ﷺ)-এর কোন এক কন্যার পক্ষ থেকে একজন সংবাদবাহক এসে তাঁকে জানাল যে, তাঁর মেয়ের পুত্রের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। নবী (ﷺ) সংবাদবাহককে বলে দিলেন, তুমি ফিরে যাও এবং তাকে জানিয়ে দাও, আল্লাহ যা নিয়ে নিয়েছেন এবং তিনি যা দিয়ে রেখেছেন সবেরই তিনি মালিক। তাঁর কাছে প্রতিটি জিনিসের মেয়াদ সুনির্দিষ্ট। কাজেই তাকে গিয়ে ধৈর্য ধরতে এবং প্রতিফল পাওয়ার আশা করতে বল।নবী (ﷺ)-এর মেয়ে আবার সংবাদবাহককে পাঠালেন। সে এসে বলল, আপনাকে তাঁর কাছে যাবার জন্য তিনি কসম দিয়ে বলেছেন। এরপর নবী (ﷺ) যাওয়ার জন্য দাঁড়ালেন, তাঁর সঙ্গে সাদ ইবন উবাদা (রাঃ), মুয়াজ ইবন জাবাল (রাঃ)-ও দাঁড়ালেন। এরপর শিশুটিকে নবী (ﷺ)-এর নিকট দেয়া হল। তখন শিশুটির শ্বাস এভাবে দুর্বল হয়ে আসছিল, যেন তা একটি মশকে আছে। তখন নবী (ﷺ)-এর চোখ ভিজে গেল। সাদ ইবন উবাদা (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! এটা কী? তিনি বললেনঃ এটিই রহম-দয়ামায়া, যা আল্লাহ তাঁর বান্দাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাঁর রহম-দিল বান্দাদের উপরই দয়া করে থাকেন।

আধুনিক প্রকাশনী- ৬৮৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৭৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন