৯৭/৪৫. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: এক ব্যক্তিকে আল্লাহ কুরআন দান করেছেন। সে রাতদিন তা পাঠ করছে।
সহিহ বুখারী : ৭৫২৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫২৯
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللهُ الْقُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالاً فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ سَمِعْتُ سُفْيَانَ مِرَارًا لَمْ أَسْمَعْهُ يَذْكُرُ الْخَبَرَ وَهُوَ مِنْ صَحِيحِ حَدِيثِهِ
সালিম তার পিতা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। একমাত্র দুইটি বিষয়েই হিংসা করা যায়। একজন হচ্ছেন, যাকে আল্লাহ কুরআন দান করেছেন, আর সে তা রাতদিন তিলাওয়াত করে, আরেকজন হল, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে রাতদিন তা ব্যয় করে।আমি সুফিয়ান (রহঃ) হতে কয়েকবার শুনেছি কিন্তু তাঁকে الْخَبَرَ উল্লেখ করতে শুনিনি। অর্থাৎ এটি তাঁর বিশুদ্ধ হাদিসগুলোর অন্তর্ভুক্ত।
[৫০২৫; মুসলিম ৬/৪৭, হাঃ ৮১৫, আহমাদ ৪৫৫০] (আধুনিক প্রকাশনী- ৭০১০, ইসলামিক ফাউন্ডেশন- ৭০২১)
