১১/২২. অধ্যায়ঃ
জুমু'আর দিন একজন মুয়াজ্জিনের আজান দেয়া।
সহিহ বুখারী : ৯১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৯১৩
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ الَّذِي، زَادَ التَّأْذِينَ الثَّالِثَ يَوْمَ الْجُمُعَةِ عُثْمَانُ بْنُ عَفَّانَ ـ رضى الله عنه ـ حِينَ كَثُرَ أَهْلُ الْمَدِينَةِ، وَلَمْ يَكُنْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مُؤَذِّنٌ غَيْرَ وَاحِدٍ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَعْنِي عَلَى الْمِنْبَرِ.
সায়িব ইব্নু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
মাদিনার অধিবাসীদের সংখ্যা যখন বৃদ্ধি পেল, তখন জুমা'র দিন তৃতীয় আজান যিনি বৃদ্ধি করলেন, তিনি হলেন উসমান ইবনে আফফান (রাঃ)। নবী (ﷺ)-এর সময় (জুমা'র জন্য) একজন ব্যতীত মুয়াজ্জিন ছিলেন না এবং জুমা'র দিন আজান দেয়া হত যখন ইমাম বসতেন অর্থাৎ মিম্বরের উপর খুতবার পূর্বে।
