১১/২৩. অধ্যায়ঃ

ইমাম মিম্বারের উপর বসে জবাব দিবেন, যখন আজানের আওয়াজ শ্রবণ করেন।

সহিহ বুখারীহাদিস নম্বর ৯১৪

حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ،، وَهُوَ جَالِسٌ عَلَى الْمِنْبَرِ، أَذَّنَ الْمُؤَذِّنُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ‏.‏ قَالَ مُعَاوِيَةُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ‏.‏ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ فَقَالَ مُعَاوِيَةُ وَأَنَا‏.‏ فَقَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ‏.‏ فَقَالَ مُعَاوِيَةُ وَأَنَا‏.‏ فَلَمَّا أَنْ قَضَى التَّأْذِينَ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى هَذَا الْمَجْلِسِ حِينَ أَذَّنَ الْمُؤَذِّنُ يَقُولُ مَا سَمِعْتُمْ مِنِّي مِنْ مَقَالَتِي‏.‏

মু‘আবিয়াহ ইব্‌নু আবূ সুফিয়ান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মিম্বারে বসা অবস্থায় মুয়ায্‌যিন আজান দিলেন। মুয়ায্‌যিন বললেন, “আল্লাহু আকবর, আল্লাহু আকবর” মু‘আবিয়া (রাঃ) বললেন, “আল্লাহু আকবর, আল্লাহু আকবর।” মুয়ায্‌যিন বললেন, “আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ” তিনি বললেন এবং আমিও (বলছি “আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ”)। মুয়ায্‌যিন বললেন, “আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ” তখন মু‘আবিয়া বললেন এবং আমিও বললাম।যখন (মুয়ায্‌যিন) আজান শেষ করলেন, তখন মু‘আবিয়া (রাঃ) বললেন, হে লোক সকল! তোমরা আমার হতে যে বাক্যগুলো শুনেছ, তা আল্লাহর রাসূল (ﷺ)-কে মুয়ায্‌যিনের আজানের সময় এ মজলিসে বাক্যগুলো বলতে আমি শুনেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন