৮/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০১০ - নতুন বিবাহে যায়নাবকে ফেরত দেওয়া

বিবাহের ব্যাপারে সমতা ও বিচ্ছেদের স্বাধীনতা - স্বামী-স্ত্রীর কোন একজন অপরজনের পূর্বে ইসলাম গ্রহণকরার বিধান

নতুন নিকাহের বর্ণনা: যায়নাব ও আবুল আসের ঘটনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০১০

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ - أَنَّ النَّبِيَّ - ﷺ - رَدَّ ابْنَتَهُ زَيْنَبَ عَلَى أَبِي الْعَاصِ بِنِكَاحٍ جَدِيدٍ.قَالَ التِّرْمِذِيُّ: حَدِيثُ ابْنِ عَبَّاسٍ أَجْوَدُ إِسْنَادًا, وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ

আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) স্বীয় কন্যা যায়নাব (রাঃ) কে তাঁর স্বামী আবুল ‘আসের নিকটে নতুনভাবে বিবাহ পড়িয়ে ফেরত দিয়েছিলেন। তিরমিযী বলেছেন, ইবনু ‘আব্বাস কর্তৃক বর্ণিত হাদিসটি সানাদের দিক দিয়ে জাইয়িদ (উত্তম), তাতে ‘আমর বিন শু’আইবের হাদিসের উপর আমল রয়েছে (কার্যকর করা হচ্ছে)। [১১০৪]

[১১০৪] তিরমিযী ১১৪২, ইবনু মাজাহ ২০১০। ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/২১১ গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইবনু উসাইমীন তাঁর বুলুগুল মারামের শরাহ ৪/৫২৭ গ্রন্থে বলেন, ইমাম দারাকুতনী তাঁর সুনান ৩/১৮৩ গ্রন্থে বলেন, (আরবী) আমর বিন শুআইব তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা থেকে- এ সনদের বিশুদ্ধতার ব্যাপারে মুহাদ্দিসগণ মতানৈক্য করেছেন। তবে সঠিক কথা হল এটি মুত্তাসিল সনদ। শাইখ আলবানী ইরওয়াউল গালীল ৬/৩৪১ এ যঈফ আর ১৯২২ নং হাদীসে মুনকার বলেছেন। ইবনুল কাইয়িম তাঁর আহকামু আহলিয যিম্মাহ ২/৬৬৬ গ্রন্থে বলেন, হাদীসের ইমামগণ বলেছেন এ হাদীসটি রাসুলুল্লাহ (ﷺ) হতে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইমাম বুখারী আল ইলালুল কাবীর ১৬৬ গ্রন্থে বলেন, (আরবী) এ ব্যাপারে আমর ইবনু শুআইব এর হাদীস থেকে ইবনু আব্বাসের হাদিসটি অধিক বিশুদ্ধ। আব্দুর রহমান মুবারকপুরবী তুহফাতুল আওয়াযী ৩/৬১৩ গ্রন্থে বলেন, এর সনদে হাজ্জাজ বিন আরত্বআ রয়েছে সে আমর ইবনু শুআইব থেকে এটি শুনেনি। আর তিনি দুর্বল বর্ণনাকারী আরযুমী থেকে হাদীস গ্রহণ করেছেন। ইমাম শওকানী নাইলুল আওত্বার ৬/৩০৪ গ্রন্থে বলেন, এর সনদে হাজ্জাজ বিন আরত্বআ রয়েছে যে হাদীসে তাদলীস করার ব্যাপারে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, তাছাড়া তিনি আমর ইবনু শুআইব থেকে হাদিসটি শুনেনওনি। ইমাম শওকানী তাঁর আস সাইলুল জারারার গ্রন্থেও উক্ত রাবীকে দুর্বল বলেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী আবুল আসের কাছে নতুনভাবে বিবাহ পড়িয়ে ফেরত দেওয়ার কথা এসেছে। আগের বর্ণনায় প্রথম বিবাহের ভিত্তিতে ফেরত দেওয়ার কথা ছিল, আর এখানে নতুন নিকাহের কথা বলা হয়েছে। হাদিসের শেষে তিরমিযীর মন্তব্য উল্লেখ করা হয়েছে: ইবনু আব্বাসের বর্ণনাটি সানাদের দিক দিয়ে জাইয়িদ বা উত্তম, তবে আমর বিন শুআইবের হাদিসের উপর আমল রয়েছে। তাই এই হাদিস শুধু ঘটনাটি নয়, বরং বর্ণনা ও আমলের ভিন্ন দিকও তুলে ধরে। হাদিস পড়তে গেলে কখনো একই বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। তখন সানাদ, মুহাদ্দিসের মন্তব্য এবং আমল—সব মিলিয়ে বিষয়টি বুঝতে হয়। এখানে নতুন বিবাহ, পুরনো দাম্পত্য সম্পর্ক এবং ইসলাম গ্রহণের পর বিবাহের প্রশ্ন আলোচ্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এই বর্ণনায় নতুন বিবাহের মাধ্যমে ফেরত দেওয়ার কথা এসেছে।
  • একই ঘটনার বিভিন্ন বর্ণনা থাকলে সানাদ বিবেচনা করা দরকার।
  • তিরমিযীর মন্তব্য হাদিস বোঝায় সহায়ক।
  • বিবাহের বিষয়ে আমল ও বর্ণনার সম্পর্ক গুরুত্ব রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন