৮/৪. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৪০ - ওয়ালীমায় ন্যায় ও দাওয়াতের আদব

ওয়ালিমাহ - ওয়ালিমার দাওয়াত কবুল করার বিধান

ওয়ালীমার খানা ও দাওয়াত: ন্যায়ভিত্তিক আচরণের হাদিস

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪০

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ: يُمْنَعُهَا مَنْ يَأْتِيهَا, وَيُدْعَى إِلَيْهَا مَنْ يَأْبَاهَا, وَمَنْ لَمْ يُجِبِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ». أَخْرَجَهُ مُسْلِمٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- ওয়ালিমাহর ঐ খানা মন্দ খানা যার আগমনকারীকে নিষেধ করা হয় আর অস্বীকারকারীকে আহবান করা হয়। আর যে ব্যক্তি ওয়ালিমাহর দাওয়াত গ্রহণ করেনা সে আল্লাহ্‌ ও তদীয় রাসূল (ﷺ) এর নাফারমানী করে। [১১৩৮]

[১১৩৮] বুখারী ৫১৭৭, মুসলিম ১৪৩২, আবূ দাউদ ৩৭৪২, ইবনু মাজাহ ১৯১৩, আহমাদ ৭৫৬৯, ৯০০৮, ১০০৪০, মালেক ১১৬০, দারেমী ২০৬৬। ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/২৪৭ গ্রন্থে বলেন, ইবনু উসাইমীন বুলুগুল মারামের শরাহ ৪/৬০৯ গ্রন্থে বলেন, এর সনদের ব্যাপারে কিছু কথা আছে। ইবনুল কাত্তান তাঁর আল ওয়াহম ওয়াল ঈহাম ৩/১২১ গ্রন্থে বলেন, এর সনদে যিয়াদ বিন আবদুল্লাহ ও আত্বা ইবনুস স্যিব বর্ণনাকারীদ্বয় হচ্ছে মুখতালিত্ব (এলোমেলো বর্ণনাকারী)। শাইখ আলবানী যঈফ তিরমিযী ১০৯৭, যঈফ আল জামে ৩৬১৬ গ্রন্থদ্বয়ে একে দুর্বল বলেছেন। ইমাম সুয়ূত্ব আল জামেউস সগীর ৫২৬০ গ্রন্থে একে সহীহ বলেছেন, আবদুর রহমান মুবারকপুরী তুহফাতুল আওয়াযী ৩/৫৫১ গ্রন্থে বলেন, (আরবি) –এর অনেক শাহেদ থাকায় বোঝা যাচ্ছে হাদীসটির মূল ভিত্তি রয়েছে। বিন বায হাশিয়া বুলুগুল মারাম ৬০০, এর সনদ দুর্বল আর এর শাহেদ হাদীসগুলোও দুর্বল।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ালীমার সেই খাবার মন্দ খাবার, যেখানে আগমনকারীকে বাধা দেওয়া হয় আর যে আসতে চায় না তাকে ডাকা হয়। এরপর বলা হয়েছে, যে ব্যক্তি ওয়ালীমার দাওয়াত গ্রহণ করে না, সে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করে। এখানে ওয়ালীমার দাওয়াতের আদব, ন্যায় এবং সামাজিক ভারসাম্যের কথা এসেছে। খাবারের আয়োজন যেন শুধু লোক দেখানো বা বাছাই করা মানুষের জন্য না হয়—এ শিক্ষা বোঝা যায়। একই সঙ্গে দাওয়াত পাওয়া ব্যক্তিরও দায়িত্ব আছে, সে যেন আহ্বানকে হালকাভাবে না নেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়ালীমায় দাওয়াতের ক্ষেত্রে ন্যায় ও ভদ্রতা দরকার।
  • যারা আসতে চায় তাদের বঞ্চিত করা নিন্দিত কাজ হিসেবে এসেছে।
  • দাওয়াত পেলে তা গ্রহণের গুরুত্ব হাদিসে বলা হয়েছে।
  • বিয়ের আয়োজন যেন অহংকার বা লোক দেখানোর মাধ্যম না হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন