৮/৪. অধ্যায়ঃ
ওয়ালিমাহ - রোযাদারের ওয়ালিমার দাওয়াতের সম্মতিদান এবং ভক্ষণ করা
বুলুগুল মারাম : ১০৪১
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪১
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَلْيُجِبْ; فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ, وَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيُطْعَمْ». أَخْرَجَهُ مُسْلِمٌ أَيْضًا
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ দা’ওয়াত প্রাপ্ত (আমন্ত্রিত ) হবে , সে যেন তা গ্রহণ করে। যদি আমন্ত্রিত ব্যক্তি রোযাদার হয় তবে সে তার জন্য দু’আ করবে। আর যদি রোযাদার না হয় তবে যেন সে খানা খায়। [১১৩৯]
[১১৩৯] বুখারী ১৪৩১, তিরমিযী ৭৮০, আবূ দাঊদ ২৪৬০, আহমাদ ৭৬৯১, ১০২০৭।
