৮/৪. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১০৪৭ - একসাথে দুই দাওয়াত হলে করণীয়
ওয়ালিমাহ - দুজন নিমন্ত্রনকারী একত্রে দাওয়াত দিলে কার দাওয়াত কবুল করবে এর বিধান
দুই দাওয়াত একসাথে হলে কোনটি গ্রহণ করবেন
বুলুগুল মারাম : ১০৪৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪৭
وَعَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ - ﷺ - قَالَ: إِذَا اجْتَمَعَ دَاعِيَانِ, فَأَجِبْ أَقْرَبَهُمَا بَابًا, فَإِنْ سَبَقَ أَحَدُهُمَا فَأَجِبِ الَّذِي سَبَقَ. رَوَاهُ أَبُو دَاوُدَ, وَسَنَدُهُ ضَعِيفٌ
নাবী (ﷺ)-এর জনৈক সাহাবী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন – দু’জন নিমন্ত্রণকারী একত্রে হলে, তোমার দরজার (বাড়ির) নিকটবর্তী ব্যক্তির দাওয়াত গ্রহণ করবে। আর যদি তাদের কেউ পূর্বে আসে তবে প্রথম ব্যক্তির দাওয়াত গ্রহণ করবে। - এর সনদ দুর্বল। [১১৪৬]
[১১৪৬] আবূ দাউদ ৩৭৫৬, আহমাদ ২২৯৫৬। ইবনু হাজার তাঁর আত তালখীসুল হাবীর ৩/১২২৭ গ্রন্থে বলেন, এর সনদ দুর্বল তবে এর শাহেদ হাদীস রয়েছে। ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/২৪৮ গ্রন্থে বলেন, আবূ খালিদ আদ দালানী ব্যতীত এর সকল বর্ণনাকারী বিশ্বস্ত, কেননা সে বিতর্কিত। শাইখ আলবানী ইরওয়াউল গালীল ১৯৫১, যঈফ আবূ দাউদ ৩৭৫৬, তাখরীজ মিশকাতুল মাসাবীহ ৩১৫৯ গ্রন্থত্রয়ে একে দুর্বল বলেছেন। তিনি তাঁর আত তালীকাতুর রযীয়্যাহ ৩/১৪১ গ্রন্থে বলেন, এর সনদে ইয়াযীদ বিন আবদুর রহমান নামক বর্ণনাকারী হচ্ছে দুর্বল ও মুদাল্লিস। বিন বাযও তাঁর হাশিয়া বুলুগুল মারাম (৬০২) গ্রন্থে উক্ত বর্ণনাকারী ছাড়া হাদীসটির সনদকে উত্তম বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১০৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, যদি একসাথে দুইজন দাওয়াত দেয়, তাহলে যার বাড়ি দরজার দিক থেকে বেশি নিকটে, তার দাওয়াত গ্রহণ করা হবে। আর যদি তাদের একজন আগে দাওয়াত দেয়, তাহলে আগে আসা দাওয়াত গ্রহণ করা হবে। বর্ণনাটি দাওয়াতের ক্ষেত্রে শৃঙ্খলা ও ভদ্রতা শেখায়। তবে হাদিসের শেষে স্পষ্টভাবে বলা হয়েছে, এর সানাদ দুর্বল। তাই এই বক্তব্যকে সতর্কতার সঙ্গে বুঝতে হবে। এটিকে নিশ্চিত বিধান হিসেবে বড় করে বলা ঠিক নয়। তবু দাওয়াতের আদবের দিক থেকে আগে আসা আহ্বানকে গুরুত্ব দেওয়া এবং কাছের মানুষের সম্পর্ক রক্ষা করার শিক্ষা এতে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুই দাওয়াত এলে আগে আসা দাওয়াতকে গুরুত্ব দেওয়া যেতে পারে।
- নিকটবর্তী মানুষের সম্পর্ক রক্ষা করা ভালো সামাজিক আচরণ।
- সানাদ দুর্বল হলে হাদিস উদ্ধৃতিতে সতর্ক থাকা দরকার।
