৮/৪. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৪৩ - ওয়ালিমাহ ও লোক দেখানোর সতর্কতা

ওয়ালিমাহ - দাওয়াত দেওয়ার একদিন পর দাওয়াত কবুল করার বিধান

ওয়ালিমাহর খাবার ও নাম ছড়ানোর উদ্দেশ্য থেকে সতর্কতা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪৩

وَعَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «طَعَامُ الْوَلِيمَةِ أَوَّلَ يَوْمٍ حَقٌّ, وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ, وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَاسْتَغْرَبَهُ, وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

প্রথম দিবসের ওয়ালিমাহর খানা ন্যায্য, দ্বিতীয় দিবসের ওয়ালিমাহর খানা সুন্নাত, তৃতীয় দিবসের ওয়ালিমাহর খানা রিযা বা স্বীয় গৌরব জাহির করা। আর যে নিজের নাম ছড়ানোর উদ্দেশে কোন কাজ করে, আল্লাহ তাকে কিয়ামাত দিবসে জনগণের নিকটে প্রকাশ করে লাঞ্ছিত করবেন।– তিরমিযী হাদীসটিকে গরীব বলেছেন; হাদীসটির রাবী সহীহ্‌ হাদীসের অনুরূপ। [১১৪১]

[১১৪১] (আরবি) শব্দটি বহুবচন। এর অর্থ হচ্ছে চামড়ার মাদুর বিশেষ। আর (আরবি) শুষ্ক দুশ অর্থাৎ পনির। তিরমিযী ১০৯৭। ইমাম সনআনী তার সুবুলুস সালাম (৩/২৭৪) গ্রন্থে বলেন, তার কথাটি ঠিক নয়। তবে এর রাবীগণ বুখারীর রাবী। এই বিষয়ে যতগুলো হাদীস রয়েছে কোনটিই সমালোচনামুক্ত নয়। ইবনু উসাইমীন তার বুলুগুল মারামের শরাহ (৪/৬০৯) গ্রন্থে বলেন, সনদের দিক দিয়ে হাদিসটি ত্রুটিপূর্ণ। ইবনুল কাত্তান তার আল ওয়াহম ওয়াল ঈহাম(৩/১২১) গ্রন্থে বলেন, এর মধ্যে যিয়াদ বিন আবদুল্লাহ ও আত্বা ইবনুস সায়িব রয়েছে। যারা এলোমেলো বর্ণনাকারী। ইবনু হাজার আসকালানী তাঁর ফাতহুল বারী (৯/১৫১) গ্রন্থে বলেন, এর ত্রুটি রয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওয়ালিমাহর খাবার নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। প্রথম দিনের ওয়ালিমাহর খাবারকে ন্যায্য বলা হয়েছে, দ্বিতীয় দিনের খাবারকে সুন্নাত বলা হয়েছে, আর তৃতীয় দিনের খাবারকে নিজের গৌরব বা নাম প্রকাশের সাথে যুক্ত করা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো, ভালো কাজের ভেতরেও নিয়ত ঠিক থাকা দরকার। বিয়ে একটি আনন্দের বিষয়, আর ওয়ালিমাহ সেই আনন্দ ভাগ করার একটি সুন্দর উপায়। কিন্তু যদি মানুষের প্রশংসা পাওয়া বা নিজের নাম ছড়ানোই উদ্দেশ্য হয়ে যায়, তাহলে তা ভালো নয়। হাদিসের শেষ অংশে লোক দেখানো কাজের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাই ওয়ালিমাহতে সরলতা, আন্তরিকতা এবং সঠিক নিয়ত বেশি গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়ালিমাহতে নিয়ত পরিষ্কার রাখা জরুরি।
  • ভালো কাজকে লোক দেখানোর উপায় বানানো উচিত নয়।
  • বিয়ের খাবারে সরলতা ও আন্তরিকতা বজায় রাখা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন