২/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৬৯ - ফজর দুই প্রকার

সালাতের সময়সমূহ - ফজর দু’প্রকার এবং উভয়ের মাঝে গুণগত ও হুকুমগত পার্থক্যের বর্ণনা

ফজর দুই প্রকার: সুবহি সাদিক ও সুবহি কাযিবের সহজ পার্থক্য

বুলুগুল মারামহাদিস নম্বর ১৬৯

وَعَنْ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «الْفَجْرُ فَجْرَانِ: فَجْرٌ يُحَرِّمُ الطَّعَامَ وَتَحِلُّ فِيهِ الصَّلَاةُ, وَفَجْرٌ تَحْرُمُ فِيهِ الصَّلَاةُ - أَيْ: صَلَاةُ الصُّبْحِ - وَيَحِلَّ فِيهِ الطَّعَامُ». رَوَاهُ ابْنُ خُزَيْمَةَ, وَالْحَاكِمُ, وَصَحَّحَاهُ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ফজর দু প্রকার- প্রথমতঃ ঐ ফজর (যাতে সাওম-এর নিয়্যাতে) পানাহার করা হারাম করে দেয় আর তাতে সালাত আদায় করা হালাল, আর দ্বিতীয়তঃ সেই ফজর (সুবহি কাযিব) যাতে ফজরের সালাত আদায় করা হারাম এবং খাদ্য খাওয়া হালাল। ইবনু খুযাইমাহ এবং হাকিম এটিকে বর্ণনা করেছেন এবং তাঁরা উভয়ে একে সহীহ বলেছেন। [১৯৫]

[১৯৫] ইবনু খুযাইমাহ ৩৫৬; তার থেকে হাকিম ১৯১।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফজরকে দুই প্রকার বলা হয়েছে। এক ধরনের ফজর আছে, যেটি খাবারকে হারাম করে এবং তাতে ফজরের সালাত আদায় করা হালাল হয়। অর্থাৎ সওমের নিয়তে তখন পানাহার বন্ধ হয় এবং ফজর সালাতের সময় শুরু হয়। আরেক ধরনের ফজর আছে, যেটিতে ফজরের সালাত আদায় করা হারাম এবং খাবার খাওয়া হালাল। এই দ্বিতীয়টি সুবহি কাযিব নামে পরিচিত। এখানে মূল শিক্ষা হলো—ভোরের আলো দেখলেই একই হুকুম হয় না। কোন আলো সত্য ফজর, আর কোনটি মিথ্যা ফজর—তা জানা দরকার। সেহরি শেষ সময়, ফজর নামাজের সময়, সুবহি সাদিক ও সুবহি কাযিব—এসব বিষয়ে এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজর দুই প্রকার—একটি খাবার বন্ধ করে এবং সালাত বৈধ করে।
  • অন্য ফজরে খাবার খাওয়া বৈধ থাকে, কিন্তু ফজর সালাত বৈধ হয় না।
  • সওম ও ফজর সালাতের সময় বুঝতে ভোরের ধরন জানা দরকার।
  • ভোরের আলো দেখলেই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন