২/২. অধ্যায়ঃ
আযান (সালাতের জন্য আহ্বান) - এক আযানে দু’সালাতকে একত্রিত করা যথেষ্ট
বুলুগুল মারাম : ১৮৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৮৮
وَلَهُ عَنِ ابْنِ عُمَرَ: جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِإِقَامَةٍ وَاحِدَةٍزَادَ أَبُو دَاوُدَ: لِكُلِّ صَلَاةٍوَفِي رِوَايَةِ لَهُ: وَلَمْ يُنَادِ فِي وَاحِدَةٍ مِنْهُمَا
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরিব ও ইশার সালাত এক ইকামাতে জমা (একত্রিত) করে আদায় করলেন।” [২২০] কিন্তু আবূ দাউদ প্রত্যেক সলাতের জন্য কথাটি বৃদ্ধি করেছেন এবং আবু দাউদের অন্য এক বর্ণনায় আছে, "দু’ সলাতের মধ্যে কোন একটিতে (দ্বীতীয় সলাতে) আযান দেয়া হয়নি"।
[২২০] মুসলিম ২৯০, ২৮৯, ১২৮৮৷
