২/১১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪৩৫ - সফরে অবস্থানকাল ও কসর সালাত
মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - যে ব্যক্তি কোন প্রয়োজনে সফরে আছে, কিন্তু তার সময়সীমা নির্দিষ্ট করতে পারছে না তার বিধান
ঊনিশ দিন অবস্থান করেও কসর সালাতের বর্ণনা
বুলুগুল মারাম : ৪৩৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৩৫
وَعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَقَامَ النَّبِيُّ - ﷺ - تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ. وَفِي لَفْظٍ: بِمَكَّةَ تِسْعَةَ عَشَرَ يَوْمًا. رَوَاهُ الْبُخَارِيُّوَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: سَبْعَ عَشْرَةَوَفِي أُخْرَى: خَمْسَ عَشْرَةَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একদা সফরে উনিশ দিন পর্যন্ত অবস্থান কালে সালাত কসর করেন। অন্য শব্দেঃ ‘মক্কায় উনিশ দিন’ (অবস্থানকালে)। আবূ দাউদের বর্ণনায় আছে সতের দিন’। অন্য বর্ণনায় আছে – পনের দিন’। [৪৭৫]
[৪৭৫] বুখারী ১০৮০, ৪২৯৮, ৪৩০০, তিরমিযী ৫৪৯, ইবনু মাজাহ ১০৭৫, আবূ দাঊদ ১২৩০, হাদীসের প্রথম অংশটুকু বুখারী (১০৮০) নম্বর হাদীসে রয়েছে, আর দ্বিতীয় অংশটুকু (৪২৯৮) নম্বর হাদীসে রয়েছে। তবে আবূ দাঊদের ১২৩০ নং হাদীসে ১৭ দিন, ১২৩১ নং হাদীসে ১৫ দিন, ১২৩২ নং হাদীসে ১৭ দিন উল্লেখ রয়েছে, যে গুলোকে হাদীস বেত্তাগণ সহীর বিপরীত বলে মন্তব্য করেছেন। ইমাম বাইহাকী (রহঃ) বলেন ১৭ দিন কথাটি ঠিক নয়। বিশুদ্ধ বর্ণনা হয়েছে ১৯ দিন। সুনানে আল কুবরা বাইহাকী ৩ খণ্ড ১৫১ পৃষ্ঠা, নাসায়ীতে বর্ণিত (১৪৫৩) বর্ণিত হাদীসে ১৫ দিনের কথা উল্লেখ থাকলেও হাদীসটিতে (আরবী) রয়েছে। তার সম্পর্কে (আরবী) তারা দুইজন বলেন তার হাদীস পরিত্যাগ করা হয়েছে।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৪৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে ঊনিশ দিন অবস্থানকালে সালাত কসর করেছেন। অন্য শব্দে মক্কায় ঊনিশ দিন অবস্থানের কথা এসেছে। আবার আবূ দাউদের বর্ণনায় সতের দিন এবং অন্য বর্ণনায় পনের দিনের কথা উল্লেখ হয়েছে। তাই এই হাদিসে অবস্থানকাল ও কসর সালাতের বিষয়টি আলোচিত। এখানে সংখ্যাগুলো আলাদা বর্ণনায় ভিন্ন এসেছে, তাই ব্যাখ্যায় সব সংখ্যাকে যেমন আছে তেমন রাখা উচিত। মূল শিক্ষা হলো, সফরে অবস্থানকালেও কসর সালাতের আমল বর্ণিত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঊনিশ দিন অবস্থানকালেও কসর করার বর্ণনা এসেছে।
- মক্কায় অবস্থানের কথাও বর্ণনায় উল্লেখ আছে।
- বিভিন্ন বর্ণনায় সতের ও পনের দিনের কথাও এসেছে।
- সংখ্যার ভিন্নতা থাকলে তা সতর্কভাবে উল্লেখ করা উচিত।
