২/১৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪৭৭ - কিবলার দিকে শত্রু থাকলে সালাতুল খাওফ
ভীতিকর অবস্থার সময় সালাত - যখন শত্রুরা কিবলামুখী থাকবে তখন সালাতুল খওফ বা ভয়-ভীতি অবস্থার সালাত পাঠের পদ্ধতি
শত্রু কিবলার দিকে থাকলে সালাতুল খাওফের দুই সারির পদ্ধতি
বুলুগুল মারাম : ৪৭৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৭৭
وَعَنْ جَابِرٍ قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ - ﷺ - صَلَاةَ الْخَوْفِ، فَصَفَّنَا صَفَّيْنِ: صَفٌّ خَلْفَ رَسُولِ اللَّهِ - ﷺ - وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ, فَكَبَّرَ النَّبِيُّ - ﷺ - وَكَبَّرْنَا جَمِيعًا, ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا, ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا, ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ, وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ, فَلَمَّا قَضَى السُّجُودَ, قَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ ... فَذَكَرَ الْحَدِيثَوَفِي رِوَايَةٍ: ثُمَّ سَجَدَ وَسَجَدَ مَعَهُ الصَّفُّ الْأَوَّلُ, فَلَمَّا قَامُوا سَجَدَ الصَّفُّ الثَّانِي, ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الْأَوَّلِ وَتَقَدَّمَ الصَّفُّ الثَّانِي ... فَذَكَرَ مِثْلَهُوَفِي آخِرِهِ: ثُمَّ سَلَّمَ النَّبِيُّ - ﷺ - وَسَلَّمْنَا جَمِيعًا. رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ভীতিকর অবস্থার সালাতে উপস্থিত ছিলাম। আমরা দুটি সারিতে সারিবদ্ধ হলাম, একটি সারি রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে থাকলো, আর শত্রুসেনা দল আমাদের ও কেবলার মধ্যে রইলো। এ অবস্থায় নবী (ﷺ) ‘আল্লাহু আকবার’ বললেন। আমরাও সকলেই আল্লাহু আকবার বললাম। তারপর তিনি রুকূ করলেন, আমরাও রুকূ করলাম। তারপর তিনি রুকূ থেকে মাথা উঠালেন, আমরাও একই সঙ্গে সকলেই মাথা ওঠালাম।তারপর তিনি তাঁর নিকটতম সারিটিসহ সেজদায় অবনমিত হয়ে পড়লেন আর পেছনের সারিটি সেজদায় না গিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে রইল। তারপর তাঁর সেজদাহ পূর্ণ হলে তাঁর নিকটের সারিটি দাঁড়াল। অতঃপর রাবী পূর্ণ হাদীস উল্লেখ করেন। তারপর তিনি সেজদাহ করলেন ও তাঁর সঙ্গে প্রথম সারিও সেজদাহ করল। তারপর যখন তাঁরা দাঁড়ালেন তখন দ্বিতীয় সারি সেজদাহ করল। তারপর প্রথম সারি পিছিয়ে গেল ও দ্বিতীয় সারি অগ্রসর হল- এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ এতেও বর্ণিত হয়েছে। এরই বর্ণনার শেষাংশে আছে- তারপর নবী (ﷺ) সালাম ফিরালে আমরাও সকলেই সালাম ফিরালাম। [৫১৪]
[৫১৪] বুখারী ৪১৩৭, মুসলিম ৮৪০, নাসায়ী ১৫৪৫, ১৫৩৬, ১৫৪৭, ইবনু মাজাহ ১২৬০, আহমাদ ১৪৫১১, ১৪৫০১
বুলুগুল মারাম হাদিস ৪৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) সালাতুল খাওফের এমন একটি পদ্ধতি বর্ণনা করেছেন, যেখানে শত্রু মুসলিমদের ও কিবলার মাঝখানে ছিল। সাহাবিরা দুই সারিতে দাঁড়ালেন। নবীজি তাকবির বললেন, সবাই তাকবির বলল। তিনি রুকু করলেন, সবাই রুকু করল। তিনি রুকু থেকে উঠলেন, সবাই উঠল। এরপর নবীজি নিকটের সারি নিয়ে সিজদা করলেন, আর পেছনের সারি শত্রুর দিকে দাঁড়িয়ে রইল। পরে সারিগুলো পালাক্রমে সিজদা করল এবং অবস্থান বদল করল। শেষে নবীজি সালাম ফিরালে সবাই সালাম ফিরাল। এই বর্ণনা দেখায়, সালাতুল খাওফে শুধু সালাত নয়, নিরাপত্তার দিকও খুব সূক্ষ্মভাবে রাখা হয়। শৃঙ্খলা, আনুগত্য এবং সতর্কতা—তিনটি বিষয়ই এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শত্রু কিবলার দিকে থাকলেও সালাতের পদ্ধতি নির্ধারিত আছে।
- দুই সারি পালাক্রমে সিজদা করে নিরাপত্তা বজায় রেখেছে।
- ইমামের অনুসরণ ও দলগত শৃঙ্খলা সালাতুল খাওফে খুব গুরুত্বপূর্ণ।
