২/১৪. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৫০১ - বৃষ্টির দিনে ঈদের সালাত মসজিদে আদায়
দু ‘ঈদের সালাত - কোন সমস্যার কারণে ঈদের সালাত মসজিদে পড়া বৈধ
বৃষ্টির দিনে ঈদের সালাত: মসজিদে আদায়ের বর্ণনা
বুলুগুল মারাম : ৫০১
বুলুগুল মারামহাদিস নম্বর ৫০১
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه: أَنَّهُمْ أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ. فَصَلَّى بِهِمْ النَّبِيُّ - ﷺ - صَلَاةَ الْعِيدِ فِي الْمَسْجِدِ. رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ لَيِّنٍ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
ঈদের দিনে বৃষ্টি নামায় নবী (ﷺ) মসজিদে তাঁদের নিয়ে ঈদের সালাত আদায় করেছিলেন। - আবূ দাঊদ দুর্বল সনদে। [৫৩৮]
[৫৩৮] আবূ দাঊদ ১১৬০, ইবনু মাজাহ ১২১৩। ইমাম নববী তাঁর খুলাসা (২/৮২৫) গ্রন্থে এর সনদকে হাসান বলেছেন। ইমাম শওকানী নাইলুল আওত্বার (৩/৩৫৯) গ্রন্থে এর সনদে একজন মাজহুল রাবীর কথা বলেছেন। আলবানীও সালাতুল ঈদাইন গ্রন্থে (৩২) ও ইমাম সানআনী সুবুলুস সালাম (২/১১) গ্রন্থেও অনুরূপ মন্তব্য করেছেন। ইবনুল কাত্তান আল-ওয়াহম ওয়াল ইহাম (৫/১৪৪) গ্রন্থেও হাদীসটিকে অশুদ্ধ বলেই ইঙ্গিত করেছেন। আলবানী তাখরীজ মিশকাতুল মাসাবাহ (১৩৯৩), ও আবূদাঊদ (১১৬০) গ্রন্থে হাদীসটিকে দুর্বল অভিহিত করেছেন। বিন বায হাশিয়া বুলুগুল মারাম (৩২৪) গ্রন্থে বলেন, এর সনদে ঈসা বিন আবদুল আলা বিন ফুরওয়া রয়েছেন যিনি মাজহুল। মুহাদ্দিস আযীমাবাদীও আওনুল মাবূদ (৪/১৭) গ্রন্থে উক্ত রাবীকে মাজহুল হিসেবেই আখ্যায়িত করেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৫০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঈদের দিন বৃষ্টি হলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মসজিদে ঈদের সালাত আদায় করেছিলেন—এমন একটি বর্ণনা এসেছে। মূল বিষয় হলো, ঈদের সালাত সাধারণত খোলা মাঠে হলেও বৃষ্টি বা কষ্টের অবস্থায় মসজিদে পড়ার প্রসঙ্গ এখানে পাওয়া যায়। তবে হাদিসের শেষে স্পষ্টভাবে বলা হয়েছে, আবূ দাঊদ এটি দুর্বল সনাদে বর্ণনা করেছেন। তাই এই হাদিস আলোচনা করার সময় শুধু ঘটনাটির বর্ণনা নয়, হাদিসের মানও উল্লেখ করা জরুরি। “ঈদের সালাত”, “বৃষ্টির দিনে ঈদের নামাজ” এবং “মসজিদে ঈদের সালাত” — এসব সার্চ টার্মের সঙ্গে এই হাদিস সরাসরি যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বৃষ্টি বা কষ্টের অবস্থার কথা সালাতের ব্যবস্থায় বিবেচনায় আসতে পারে।
- ঈদের সালাত নিয়ে আলোচনা করতে হলে হাদিসের মান উল্লেখ করা জরুরি।
- দ্বীনি বিষয়ে শুধু ঘটনা নয়, বর্ণনার সনাদ সম্পর্কেও সতর্ক থাকা দরকার।
