২/১৫. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৫০২ - সূর্যগ্রহণে সালাত ও দুয়ার শিক্ষা

চন্দ্র ও সূর্যগ্রহণের সালাত - চন্দ্র সূর্যগ্রহণের রহস্য ও যখন তা সংঘটিত হবে তখনকার করণীয়

সূর্যগ্রহণের সালাত: কুসংস্কার নয়, আল্লাহর দিকে ফেরা

বুলুগুল মারামহাদিস নম্বর ৫০২

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ - رضي الله عنه - قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - ﷺ - يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ, فَقَالَ النَّاسُ: انْكَسَفَتِ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ, فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ, فَإِذَا رَأَيْتُمُوهُمَا, فَادْعُوا اللَّهَ وَصَلُّوا, حَتَّى تَنْكَشِفَ». مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: حَتَّى تَنْجَلِيَ

মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ)-এর সময় যে দিন (তাঁর পুত্র) ইবরাহীম (রাঃ) ইনতিকাল করেন, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা তখন বলতে লাগল, ইবরাহীম (রাঃ) এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন তা দেখবে, তখন গ্রহণমুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দু’আ করবে এবং সালাত আদায় করবে। [৫৩৯]। বুখারীর ভিন্ন একটি বর্ণনায় আছে – (গ্রহণমুক্ত হয়ে) ‘পরিষ্কার না হওয়া পর্যন্ত। [৫৪০]

[৫৩৯] ইমাম বুখারী এবং মুসলিম (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমের বর্ণনায় (আরবী) কথাটির যেমন উল্লেখ নেই তেমনি বুখারীর (আরবী) শব্দটির উল্লেখ নেই।[৫৪০] বুখারী ১০৪৩, ১০৬১, ৬১৯৯, মুসলিম ৯১৫, আহমাদ ১৭৬৭৬, ১৭৭১৩

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৫০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূর্যগ্রহণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পুত্র ইবরাহীম রাঃ-এর মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়েছিল। মানুষ ভাবতে শুরু করল, তাঁর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এই ধারণা ঠিক করে দিলেন। তিনি বললেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন; এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণে যায় না। তাই গ্রহণ দেখলে কুসংস্কার নয়, সালাত ও দুয়ার দিকে ফিরতে হবে। “সূর্যগ্রহণের সালাত”, “গ্রহণের নামাজ” এবং “কুসুফের সালাত” এই হাদিসের মূল কীওয়ার্ড।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে কারো মৃত্যু বা জন্মের সঙ্গে যুক্ত করা ঠিক নয়।
  • গ্রহণ দেখলে আল্লাহর কাছে দুয়া ও সালাতের দিকে মনোযোগ দিতে হয়।
  • অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দেখলে মুমিনের আচরণ হওয়া উচিত বিনয় ও ইবাদত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন