৭/১৫. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯০৬ - খায়বারের জমি ও ফসল ভাগাভাগি
মাসাকাত বা বিনিময়ে তত্ত্বাবধান ও ইজারাহ বা ভাড়া বা ঠিকায় সম্পাদন - অংশ নির্ধারণ করে বর্গা দেয়া
খায়বারের জমি: অর্ধেক ফল-ফসলের শর্তে চাষাবাদ
বুলুগুল মারাম : ৯০৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৯০৬
عَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - عَامَلَ أَهْلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ, أَوْ زَرْعٍ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لَهُمَا: فَسَأَلُوا أَنْ يُقِرَّهُمْ بِهَا عَلَى أَنْ يَكْفُوا عَمَلَهَا وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ, فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ - ﷺ: «نُقِرُّكُمْ بِهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا», فَقَرُّوا بِهَا, حَتَّى أَجْلَاهُمْ عُمَرُوَلِمُسْلِمٍ: أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ, وَلَهُ شَطْرُ ثَمَرِهَا
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইহূদীদের সঙ্গে উৎপাদিত ফল কিংবা ফসলের অর্ধেক শর্তে খায়বারের জমি বর্গা দিয়েছিলেন। উক্ত সহীহ্ দ্বয়ের বর্ণনায় আছে – তখন ইয়াহূদীরা আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে অনুরোধ করল যেন তাদের সে স্থানে বহাল রাখা হয় এ শর্তে যে, তারা সেখানে চাষাবাদের দায়িত্ব পালন করবে আর ফসলের অর্ধেক তাদের থাকবে। আল্লাহর রাসূল (ﷺ) তাদের বললেন, আমরা এ শর্তে তোমাদের এখানে বহাল থাকতে দিব যতদিন আমাদের ইচ্ছা। কাজেই তারা সেখানে বহাল রইল। অবশেষে ‘উমার (রাঃ) তাদেরকে নির্বাসিত করে দেন। [৯৭৩]মুসলিমে আছে- উৎপন্ন ফল ও শস্যের অর্ধেকের বিনিময়ে রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের ইহূদীদেরকে সেখানকার খেজুর বাগান ও আবাদী জমি তাদের নিজ ব্যয়ে আবাদ করার দায়িত্ব অর্পণ করেছিলেন।
[৯৭৩] বুখারী এবং মুসলিমের বর্ণনায় আরো রয়েছে, অবশেষে ‘উমার (রাঃ) তাদেরকে তাইমা ও আরীহায় নির্বাসিত করে দেন। বুখারী ২২৮৬, ২৩২৮, ২৩২৯, ২৩৩১, ২৩৩৮, ২৪৯৯, মুসলিম ১৫৫১, তিরমিযী ১৩৮৩, নাসায়ী ৩৮৬৩, ৩৮৬৪, ৩৮৬৫, আবূ দাউদ ৩০০৮, ৩৩৯৩, ৩৩৯৪, ইবনু মাজাহ ২৪৫৩, ২৪৬৭, ৮৮৯০, ৪৬৪৯, ৪৭১৮, মুওয়াত্তা মালেক ১৪১৫।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৯০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মুসাকাত বা ফল-ফসল ভাগাভাগির চুক্তি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বারের জমি ইহূদীদের সঙ্গে উৎপাদিত ফল বা ফসলের অর্ধেক শর্তে দিয়েছিলেন। বর্ণনায় আছে, তারা অনুরোধ করেছিল যেন তারা সেখানে থাকে, চাষাবাদের কাজ করে এবং ফসলের অর্ধেক তাদের থাকে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমরা চাইলে এ শর্তে তোমাদের থাকতে দেব। পরে তারা সেখানে ছিল, যতক্ষণ না উমার (রাঃ) তাদেরকে নির্বাসিত করেন। মুসলিমের বর্ণনায় এসেছে, তারা নিজেদের খরচে খেজুর বাগান ও আবাদী জমি আবাদ করত। এখানে শিক্ষা হলো, কাজ, খরচ, ফলের অংশ এবং থাকার শর্ত পরিষ্কার হওয়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফসল ভাগাভাগির চুক্তিতে শর্ত পরিষ্কার হওয়া দরকার।
- যে পক্ষ কাজ করবে, তার দায়িত্ব ও অংশ আগে থেকে জানা থাকা উচিত।
- চুক্তির সময় মালিকপক্ষের অনুমতি ও ইচ্ছার বিষয় উল্লেখ করা হয়েছে।
- আবাদী জমি ও ফলের বাগানে শ্রম ও ফল বণ্টন—দুটিই গুরুত্ব পায়।
