৮/১২. অধ্যায়ঃ
কিয়ামে রমযান বা তারাবীহর স্বলাত মুস্তাহাব
হাদিস সম্ভার : ১০৭৪
হাদিস সম্ভারহাদিস নম্বর ১০৭৪
وَعَنْه قَالَ : كَانَ رَسُول اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يُرَغِّبُ في قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أنْ يَأمُرَهُمْ فِيهِ بِعَزِيمَةٍ، فيَقُوْلمَنْ قَامَ رَمَضَانَ إيمَاناً وَاحْتِسَاباً غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِرواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কিয়ামে রমযান (তারাবীহ) সম্পর্কে দৃঢ় আদেশ (ওয়াজেব) না করেই, তার প্রতি উৎসাহ দান করতেন এবং বলতেন, “যে ব্যক্তি ঈমান সহকারে নেকীর আশায় রমযানে কিয়াম (তারাবীহর নামায আদায়) করবে, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে।” (মুসলিম ১৮১৬)
