৬/৩৫. অধ্যায়ঃ
বিত্রের প্রতি উৎসাহ দান, তা সুন্নতে মুআক্কাদাহ এবং তা পড়ার সময়
হাদিস সম্ভার : ৮২৪
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮২৪
عَن عَلِيٍّ قَالَ: الوِتْرُ لَيْسَ بِحَتْمٍ كَصَلاَةِ المَكْتُوبَةِ وَلَكِنْ سَنَّ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ إنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الوِتْرَ فَأَوْتِرُوا يَا أهْلَ القُرْآنِ رواه أَبُو داود والترمذي وقال حديث حسن
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘বিত্রের নামায, ফরয নামাযের ন্যায় অপরিহার্য নয়। কিন্তু নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এটিকে প্রচলিত করেছেন (অর্থাৎ, এটি সুন্নত)। তিনি বলেছেন, “নিশ্চয় আল্লাহ বিত্র (বিজোড়) সেহেতু তিনি বিত্র (বিজোড়কে) ভালবাসেন। অতএব হে কুরআনের ধারকবাহকগণ! তোমরা বিত্র পড়।” (আবূ দাঊদ ১৪১৮, তিরমিযী ৪৫৩, নাসাঈ, ইবনে মাজাহ, ইবনে খুযাইমা, সহীহ তারগীব ৫৯২নং)
