৬/৫০. অধ্যায়ঃ
ফজরের দু’ রাকআত সুন্নত হাল্কা পড়া, তাতে কী সূরা পড়া হয় এবং তার সময় কী?
হাদিস সম্ভার : ৮৬৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮৬৭
وَعَن حَفصَةَ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ لِلْصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ متفقٌ عَلَيهِ وفي رواية لمسلم : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إِذَا طَلَعَ الفَجْرُ لاَ يُصَلِّي إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ
হাফসা (রায্বিয়াল্লাহু আনহা) হতে বর্ণিতঃ
যখন মুআয্যিন আযান দিত ও ফজর উদয় হত তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ রাকআত সংক্ষিপ্ত নামায পড়তেন। (বুখারী ৬১৮, মুসলিম ১৭০৯নং)মুসলিমের এক বর্ণনায় আছে, যখন ফজর উদয় হত, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ রাকআত সংক্ষিপ্ত নামায ছাড়া অন্য নামায পড়তেন না। (মুসলিম ১৭১১নং)
