৫/৭৮. অধ্যায়ঃ
জুমাআহ্র সালাত ফার্দ।
সুনানে ইবনে মাজাহ : ১০৮২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৮২
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ قَائِدَ أَبِي حِينَ ذَهَبَ بَصَرُهُ وَكُنْتُ إِذَا خَرَجْتُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَسَمِعَ الأَذَانَ اسْتَغْفَرَ لأَبِي أُمَامَةَ أَسْعَدَ بْنِ زُرَارَةَ وَدَعَا لَهُ فَمَكَثْتُ حِينًا أَسْمَعُ ذَلِكَ مِنْهُ ثُمَّ قُلْتُ فِي نَفْسِي وَاللَّهِ إِنَّ ذَا لَعَجْزٌ إِنِّي أَسْمَعُهُ كُلَّمَا سَمِعَ أَذَانَ الْجُمُعَةِ يَسْتَغْفِرُ لأَبِي أُمَامَةَ وَيُصَلِّي عَلَيْهِ وَلاَ أَسْأَلُهُ عَنْ ذَلِكَ لِمَ هُوَ فَخَرَجْتُ بِهِ كَمَا كُنْتُ أَخْرُجُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَلَمَّا سَمِعَ الأَذَانَ اسْتَغْفَرَ كَمَا كَانَ يَفْعَلُ فَقُلْتُ لَهُ يَا أَبَتَاهُ أَرَأَيْتَكَ صَلاَتَكَ عَلَى أَسْعَدَ بْنِ زُرَارَةَ كُلَّمَا سَمِعْتَ النِّدَاءَ بِالْجُمُعَةِ لِمَ هُوَ قَالَ أَىْ بُنَىَّ كَانَ أَوَّلَ مَنْ صَلَّى بِنَا صَلاَةَ الْجُمُعَةِ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ مَكَّةَ فِي نَقِيعِ الْخَضِمَاتِ فِي هَزْمٍ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ . قُلْتُ كَمْ كُنْتُمُ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعِينَ رَجُلاً .
আবদুর রহমান বিন কা‘ব বিন মালিক হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার পিতা (কাব বিন মালিক) (রাঃ) অন্ধ হয়ে গেলে আমি ছিলাম তার পরিচালক। আমি তাকে নিয়ে যখন জুমার সালাত আদায় করতে বের হতাম, তিনি আজান শুনলেই আবু উমামা আসআদ বিন জুরারা (রাঃ) এর জন্য ক্ষমা প্রার্থনা করতেন এবং দু'আ করতেন। আমি তাকে ক্ষমা প্রার্থনা ও দু'আ করতে শুনে কিছুক্ষণ থামলাম, অতঃপর মনে মনে বললাম, আল্লাহর শপথ! কি বোকামি! তিনি জুমার আজান শুনলেই আমি তাকে আবু উমামা (রাঃ) -এর জন্য ক্ষমা প্রার্থনা ও দু'আ করতে শুনি, অথচ আমি তাকে তার কারণ জিজ্ঞেস করিনি?আমি তাকে নিয়ে যেমন বের হতাম, তদ্রুপ একদিন তাঁকে নিয়ে জুমার উদ্দেশে বের হলাম। তিনি যখন আজান শুনলেন তখন তা অভ্যাস মাফিক ক্ষমা প্রার্থনা করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে পিতা! জুমার আজান শুনলেই আমি কি আপনাকে দেখি না যে, আপনি আসআদ বিন জুরারা (রাঃ) এর জন্য ক্ষমা প্রার্থনা করেন, তা কেন?তিনি বলেন, প্রিয় বৎস! রাসূলুল্লাহ (ﷺ) -এর মক্কা থেকে (মদীনায়) আসার পূর্বে তিনিই সর্বপ্রথম বনু বাইয়াদার প্রস্তরময় সমতল ভূমিতে অবস্থিত নাকি‘উল খাজামাত-এ আমাদের নিয়ে জুমার সালাত পড়েন। আমি জিজ্ঞেস করলাম, আপনারা তখন কতজন ছিলেন? তিনি বলেন, চল্লিশজন পুরুষ।
[১০৮২] আবূ দাঊদ ১০৬৯ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৯৮০।
