৮/১৪. অধ্যায়ঃ

যাকাত আদায়কারী কর্মচারির আচরণ।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮১০

حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ مُوسَى بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحُبَابِ الْأَنْصَارِيَّ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ أُنَيْسٍ حَدَّثَهُ أَنَّهُ تَذَاكَرَ هُوَ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمًا الصَّدَقَةَ فَقَالَ عُمَرُ أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم حِينَ يَذْكُرُ غُلُولَ الصَّدَقَةِ أَنَّهُ مَنْ غَلَّ مِنْهَا بَعِيرًا أَوْ شَاةً أُتِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ» قَالَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ أُنَيْسٍ بَلَى.

আবদুল্লাহ্‌ বিন উনাইস (রাঃ) ও উমার ইবনুল খাওাব (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ বিন উনাইস (রাঃ) ও উমর বিন খাত্তাব (রাঃ) একদিন যাকাত সম্পর্কে আলোচনা করেন। উমর (রাঃ) বলেন, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে যাকাতের মাল আত্মসাৎ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলতে শুননি: কেউ যদি যাকাতের একটি উট বা একটি ছাগল আত্মসাৎ করে, তবে তাকে কেয়ামতের দিন তা বহনরত অবস্থায় হাজির করা হবে। রাবী বলেন, আবদুল্লাহ বিন উনাইস (রাঃ) বললেন, হ্যাঁ শুনেছি।

[১৮১০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ২৩৫৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুসা বিন জুবায়র সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইমাম যাহাবী তাকে সিকাহ বললেও ইবনুল কাত্তান বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৪৪, ২৯/৪০ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ। উক্ত হাদিসটি সহিহ কিন্তু মুসা বিন জুবায়র এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৩৭ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২ টি জাল, ১৬ টি অধিক দুর্বল, ৪২ টি দুর্বল, ৪২ টি হাসান, ৩৫ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৩০৭৩, মুসলিম ১৮৩৩, আহমাদ ৯২১৯, ১৫৬৩৩, ২৭৯১০, ২১৪৭০, ২১৪৭৩, ২১৯৫৪, মুসান্নাফ আব্দুর রাযযাক ৬৯৪৯, ৬৯৫১, ৬৯৫৩, ৯৪৯৩, ১৮৯২৬, মু'জামুল আওসাত ৬৮০১ ইত্যাদি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন