৮/১৪. অধ্যায়ঃ
যাকাত আদায়কারী কর্মচারির আচরণ।
সুনানে ইবনে মাজাহ : ১৮১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮১১
حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا أَبُو عَتَّابٍ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَطَاءٍ مَوْلَى عِمْرَانَ حَدَّثَنِي أَبِي أَنَّ عِمْرَانَ بْنَ الْحُصَيْنِ «اسْتُعْمِلَ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا رَجَعَ قِيلَ لَهُ أَيْنَ الْمَالُ قَالَ وَلِلْمَالِ أَرْسَلْتَنِي أَخَذْنَاهُ مِنْ حَيْثُ كُنَّا نَأْخُذُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَوَضَعْنَاهُ حَيْثُ كُنَّا نَضَعُهُ».
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ইমরান ইবনুল হুসাইন (রাঃ) কে যাকাত আদায়কারী হিসেবে নিয়োগ করা হলো। তিনি ফিরে আসলে জিজ্ঞেস করা হলো, যাকাতের মাল কোথায়? তিনি বলেন, মাল নিয়ে আসার জন্য কি আপনি আমাকে পাঠিয়েছিলেন? রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা যেখান থেকে যাকাত আদায় করতাম সেখান থেকেই যাকাত আদায় করতাম এবং যেখানে তা ব্যয় করতাম সেখানেই তা ব্যয় করতাম।
[১৮১১] আবূ দাউদ ১৫৬১, ১৬২৫, আল হাকিম ফিল মুসতাদরাক ৪/৪২৫। সহীহ আবী দাউদ ১৪৩৭। তাহকীক আলবানীঃ সহীহ।
