১৩/৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩২২ - দলিল-প্রমাণ ও মিথ্যা শপথের ভয়
বাদীর দায়িত্ব সাক্ষ্য-প্রমাণ পেশ করা এবং বিবাদীর দায়িত্ব শপথ করা।
দলিল-প্রমাণ না থাকলে বিচার: মিথ্যা শপথের সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২৩২২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩২২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ، قَالَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ " هَلْ لَكَ بَيِّنَةٌ " . قُلْتُ لاَ. قَالَ لِلْيَهُودِيِّ " احْلِفْ " . قُلْتُ إِذًا يَحْلِفَ فَيَذْهَبَ بِمَالِي. فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ .
আল-আশআস বিন কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আমার এবং এক ইহুদীর যৌথ মালিকানাধীন এক খণ্ড জমি ছিল। সে আমার অংশ অস্বীকার করলে তাকে রাসূলুল্লাহ (ﷺ) - এর নিকট পেশ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ তোমার কি দলীল-প্রমাণ আছে? আমি বললাম, না। তিনি ইহুদীকে বলেনঃ শপথ করো। আমি বললাম, এ সম্পর্কে সে শপথ করার সাথে সাথে আমার সম্পত্তি নিয়ে যাবে।তখন আল্লাহ তায়ালা এ আয়াত নাযিল করেন (অনুবাদ) : “ নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোন অংশ নেই”। সূরা আল-ইমরানঃ ৭৭ ... আয়াতের শেষ পর্যন্ত।
[২৩২২] আবূ দাউদ ২৬২১, আহমাদ ২১৩৩০, ইরওয়া ২৬৩৮। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩২২-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক খণ্ড জমি নিয়ে বিরোধের ঘটনা এসেছে। বর্ণনাকারীর এক ইহুদীর সঙ্গে যৌথ মালিকানাধীন জমি ছিল। সে তার অংশ অস্বীকার করলে বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পেশ করা হয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে জিজ্ঞেস করেন, তার কোনো দলিল-প্রমাণ আছে কি না। তিনি না বললে বিবাদীকে শপথ করতে বলা হয়। এতে বর্ণনাকারী আশঙ্কা করেন, সে মিথ্যা শপথ করে সম্পদ নিয়ে যাবে। এরপর আল্লাহর আয়াত নাযিল হয়, যেখানে আল্লাহর অঙ্গীকার ও শপথকে সামান্য দামে বিক্রি করার ভয়াবহ পরিণতি বলা হয়েছে। হাদিসটি দলিল-প্রমাণ, শপথের দায়িত্ব এবং সম্পদ আত্মসাতের ভয়াবহতা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাবি করলে দলিল-প্রমাণের গুরুত্ব আছে।
- শপথকে সম্পদ নেওয়ার অস্ত্র বানানো ভয়াবহ অপরাধ।
- অন্যের জমি বা সম্পদ অস্বীকার করা জুলুমের অন্তর্ভুক্ত।
- বিচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিয়ম মেনে সিদ্ধান্ত দিতেন।
