৪৪/৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৯৬ - মিথ্যা শপথে অন্যের সম্পদ নেওয়ার ভয়াবহতা

সূরা আলে ইমরান

মিথ্যা শপথ করে সম্পদ আত্মসাৎ: কঠিন সতর্কবার্তা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯৯৬

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ هُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ " .فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ " أَلَكَ بَيِّنَةٌ " . فَقُلْتُ لاَ. فَقَالَ لِلْيَهُودِيِّ " احْلِفْ " . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ فَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: ( إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً ) إِلَى آخِرِ الآيَةِ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলিমের মাল-সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা শপথ করবে, সে আল্লাহ তা’আলার সাথে এরূপ অবস্থায় মিলিত হবে যে, তিনি তার প্রতি অসন্তুষ্ট। আশ’আস ইবনু কাইস (রাঃ) বলেন, আল্লাহর শপথ! এ হাদীস আমার সাথে সংশ্লিষ্ট। আমার ও এক ইয়াহূদীর এক খন্ড শরীকানা জমি ছিল। সে আমার মালিকানা অস্বীকার করে বসে। আমি তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাযির করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তোমার কি কোন সাক্ষী প্রমাণ আছে? আমি বললাম, না। তিনি ইয়াহূদীকে বললেনঃ তুমি শপথ কর। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে এভাবে (মিথ্যা) শপথ করে তো আমার মাল নিয়ে যাবে।তখন বারকাতময় আল্লাহ তা’আলা এ আয়াত অবতীর্ণ করেন (অনুবাদ) : “যারা আল্লাহ তা’আলার সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে আখিরাতে তাদের জন্যে কোন অংশ নেই। কিয়ামাতের দিন আল্লাহ তা’আলা না তাদের সাথে কথা বলবেন, না তাদের প্রতি তাকাবেন এবং না তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি” – (সূরা আ-লি ইমরান ৭৭)।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ইবনু আবী আওফা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে মিথ্যা শপথ করে অন্যের সম্পদ আত্মসাৎ করার বিরুদ্ধে কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি জেনে-শুনে মিথ্যা কসম করে কোনো মুসলিমের সম্পদ নিয়ে নেয়, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। আশআস ইবনু কাইস (রাঃ) জানান, এই ঘটনা তাঁর নিজের বিরোধের সঙ্গে সম্পর্কিত ছিল। তাঁর ও এক ইহুদির একটি জমি ছিল। অন্য ব্যক্তি তাঁর মালিকানা অস্বীকার করলে বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে যায়। সাক্ষী না থাকায় অপর পক্ষকে শপথ করতে বলা হয়। তখন সম্পদ হারানোর আশঙ্কা দেখা দেয় এবং সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত নাজিল হয়। হাদিসটি শেখায়, বিচারিক সুযোগ বা সাক্ষীর অভাবকে কাজে লাগিয়ে মিথ্যা শপথ করা বৈধ নয়। মানুষের কাছে জিতে গেলেও আল্লাহর কাছে প্রকৃত সত্য গোপন থাকে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা শপথ করে অন্যের সম্পদ নেওয়া গুরুতর অপরাধ।
  • সাক্ষ্য না থাকলেও প্রকৃত মালিকানা মিথ্যা কসমে বদলে যায় না।
  • আল্লাহর নামকে সামান্য দুনিয়াবি লাভের জন্য ব্যবহার করা নিষিদ্ধ।
  • বিচারিক প্রক্রিয়ায় সত্যবাদিতা ও প্রমাণের গুরুত্ব রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন