২০/২৯. অধ্যায়ঃ
চোরকে তালকীন দেয়া
সুনানে ইবনে মাজাহ : ২৫৯৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৯৭
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي طَلْحَةَ، سَمِعْتُ أَبَا الْمُنْذِرِ، - مَوْلَى أَبِي ذَرٍّ - يَذْكُرُ أَنَّ أَبَا أُمَيَّةَ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلِصٍّ فَاعْتَرَفَ اعْتِرَافًا وَلَمْ يُوجَدْ مَعَهُ الْمَتَاعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا إِخَالُكَ سَرَقْتَ " . قَالَ بَلَى . ثُمَّ قَالَ " مَا إِخَالُكَ سَرَقْتَ " . قَالَ بَلَى . فَأَمَرَ بِهِ فَقُطِعَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قُلْ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ " . قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ . قَالَ " اللَّهُمَّ تُبْ عَلَيْهِ " . مَرَّتَيْنِ .
আবূ উমায়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এক চোরকে উপস্থিত করা হলে সে তার অপরাধের স্বীকারোক্তি করলো। কিন্তু তার কাছে চুরিকৃত মাল পাওয়া গেলো না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: মনে হয় তুমি চুরি করোনি। সে বললো, হ্যাঁ (চুরি করেছি)। তিনি আবার বললেন: মনে হয় তুমি চুরি করোনি। সে বললো, হ্যাঁ (চুরি করেছি)। অতঃপর তিনি হুকুম দিলে তার হাত কেটে দেয়া হয়। নবী (ﷺ) (লোকটিকে) বললেন: তুমি বলো, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছে তওবা করছি। সে বললো: “আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছে তওবা করছি”। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: “হে আল্লাহ! তুমি তার তওবা কবুল করো”। তিনি দু’বার একথা বলেন।
[২৫৯৭] নাসায়ী ৪৮৭৭, আবূ দাউদ ৪৩৮০, আহমাদ ২২০২, ইরওয়া ২৪২৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবুল মুনযীর সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাকবুল। ইমাম যাহাবী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৬৫০, ৩৪/৩২০ নং পৃষ্ঠা)
