২৪/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৭৬ - নৌজিহাদ ও উম্মু হারাম
নৌযুদ্ধের ফযীলাত
নৌজিহাদের সুসংবাদ ও উম্মু হারাম (রাঃ)-এর ঘটনা
সুনানে ইবনে মাজাহ : ২৭৭৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৭৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ حَبَّانَ، - هُوَ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حَبَّانَ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ خَالَتِهِ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، أَنَّهَا قَالَتْ نَامَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا قَرِيبًا مِنِّي ثُمَّ اسْتَيْقَظَ يَبْتَسِمُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَضْحَكَكَ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ يَرْكَبُونَ ظَهْرَ هَذَا الْبَحْرِ كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ " . قَالَتْ فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ فَدَعَا لَهَا ثُمَّ نَامَ الثَّانِيَةَ فَفَعَلَ مِثْلَهَا ثُمَّ قَالَتْ مِثْلَ قَوْلِهَا فَأَجَابَهَا مِثْلَ جَوَابِهِ الأَوَّلِ . قَالَتْ فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ " أَنْتِ مِنَ الأَوَّلِينَ " . قَالَ فَخَرَجَتْ مَعَ زَوْجِهَا عُبَادَةَ بْنِ الصَّامِتِ غَازِيَةً أَوَّلَ مَا رَكِبَ الْمُسْلِمُونَ الْبَحْرَ مَعَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَلَمَّا انْصَرَفُوا مِنْ غَزَاتِهِمْ قَافِلِينَ فَنَزَلُوا الشَّامَ فَقُرِّبَتْ إِلَيْهَا دَابَّةٌ لِتَرْكَبَ فَصَرَعَتْهَا فَمَاتَتْ.
উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমার ঘরে ঘুমালেন। তিনি হাসতে হাসতে জাগ্রত হলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে কে হাসালো? তিনি বলেনঃ আমার উম্মতের কতক লোককে সমুদ্রপৃষ্ঠে উপবিষ্ট অবস্থায় আমার সামনে পেশ করা হয়েছে, যেভাবে বাদশাহ সিংহাসনে উপবিষ্ট উম্মু হারাম (রাঃ) বলেন, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যাতে তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন।আনাস (রাঃ) বলেন, তিনি তাঁর জন্য দোয়া করলেন। তিনি পুনরায় ঘুমিয়ে পড়লেন, অতঃপর পূর্বের ন্যায় জাগ্রত হলেন। উম্মু হারাম (রাঃ) জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ (ﷺ) পূর্বঅনুরূপ জবাব দেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যাতে তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত থাকবে।আনাস (রাঃ) বলেন, মুসলমানগণ মুআবিয়া বিন আবূ সুফিয়ান (রাঃ)-র নেতৃত্বে সর্বপ্রথম নৌযুদ্ধে রওয়ানা হলে উম্মু হারাম (রাঃ) ও তাঁর স্বামী উবাদা ইবনুস সামিত (রাঃ)-এর সাথে জিহাদে রওয়ানা হলেন। তারা জিহাদ থেকে ফিরে এসে সিরিয়ায় অবতরণ করেন। আরোহণের জন্য তাঁর নিকট একটি জন্তুযান আনা হলো। জন্তুটি তাঁকে ছুড়ে ফেলে দিলে তিনি তাতে নিহত হন।
[২৭৭৬] সহীহুল বুখারী ২৮০০, ২৮৯৫, ২৯৬৪, মুসলিম ১৯১২, নাসায়ী ৩১৭২, আবূ দাউদ ২৪৯০, দারেমী ২৪২১, সহীহ আবু দাউদ ২২৪৯-২২৫০, বায়হাকী ফিস সুনান ১০/১২২। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘুম থেকে হাসিমুখে উঠে বলেন, তাঁর উম্মতের কিছু লোককে সমুদ্রপৃষ্ঠে এমনভাবে দেখানো হয়েছে, যেন বাদশাহ সিংহাসনে বসে আছে। উম্মু হারাম (রাঃ) দোয়া চাইলে তিনি তাঁর জন্য দোয়া করেন। পরে আবার একই কথা হলে তিনি বলেন, তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত থাকবে। হাদিসে বলা হয়েছে, মুসলমানরা মুয়াবিয়া (রাঃ)-এর নেতৃত্বে প্রথম নৌযুদ্ধে গেলে তিনি স্বামী উবাদা ইবনুস সামিত (রাঃ)-এর সাথে বের হন। ফেরার পথে সিরিয়ায় সওয়ারির জন্তু থেকে পড়ে তিনি মারা যান। এই হাদিস “নৌজিহাদ” ও নবী صلى الله عليه وسلم-এর সুসংবাদের একটি গুরুত্বপূর্ণ বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূল صلى الله عليه وسلم উম্মতের নৌযোদ্ধাদের সম্পর্কে সুসংবাদমূলক দৃশ্য দেখেছেন।
- উম্মু হারাম (রাঃ) দোয়া চাইলে তাঁর জন্য দোয়া করা হয়।
- তিনি প্রথম দলের অন্তর্ভুক্ত থাকবেন—এ কথা হাদিসে এসেছে।
- হাদিসটি নৌযুদ্ধের ইতিহাস ও ব্যক্তিগত ত্যাগের কথা জানায়।
