২৫/৪০. অধ্যায়ঃ

সমুদ্র পথে জিহাদের ফাযীলাত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৭১

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ إِلَى قُبَاءَ، يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ، وَكَانَتْ أُمُّ حَرَامٍ بِنْتُ مِلْحَانَ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَأَطْعَمَتْهُ وَجَلَسَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، قَالَتْ: فَقُلْتُ: مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكٌ عَلَى الْأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الْأَسِرَّةِ» - شَكَّ إِسْحَقُ - فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَامَ - وَقَالَ الْحَارِثُ: فَنَامَ -، ثُمَّ اسْتَيْقَظَ فَضَحِكَ، فَقُلْتُ لَهُ: مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ مُلُوكٌ عَلَى الْأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الْأَسِرَّةِ» - كَمَا قَالَ فِي الْأَوَّلِ - فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: «أَنْتِ مِنَ الْأَوَّلِينَ» فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ

আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কুবায় এলে উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ)-এর নিকট যেতেন। তিনি তাঁকে আহার করাতেন। উম্মু হারাম বিনতু মিলহান ছিলেন উবাদাহ ইবনু সামিত (রাঃ)-এর স্ত্রী। একবার তাঁর বাড়িতে গেলে উম্মু হারাম তাঁকে আহার করান এবং বসে তাঁর মাথা উকুন বাছার জন্য বসলেন, ফলে রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রামগ্ন হলেন। এরপর তিনি (ﷺ) হাসতে হাসতে জাগলেন।উম্মু হারাম বলেন, আমি তাঁকে (নবী (ﷺ)-কে) বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার হাসার কারণ কি? তিনি বললেন: “আমাকে আমার উম্মতের কিছু সংখ্যক লোককে দেখানো হলো। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য অথৈ সাগর পাড়ি দিবে। তারা সিংহাসনে উপবিষ্ট বাদশাহ। রাবী ইসহাক (রহঃ) বলেন, অথবা তিনি বলেছেন: তারা সিংহাসনে উপবিষ্ট বাদশাহদের মতো। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন।” রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য দোয়া করে আবার নিদ্রা গেলেন।হারিস (রহঃ) বলেন, নিদ্রা যাওয়ার পর তিনি আবার হাসতে হাসতে জাগলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার হাসার কারণ কি? তিনি (ﷺ) বললেন: “আমার উম্মতের কিছু লোককে আমাকে দেখানো হলো, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। যেমন সিংহাসনের উপর বাদশাহ অথবা সিংহাসনে বসা বাদশাহর মতো”- যেভাবে প্রথমবার বলেছিলেন। আমি বললাম: “হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন, তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন।” তিনি (ﷺ) বললেন: “না, তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত।”উম্মু হারাম মুয়াবিয়া (রাঃ)-এর শাসনকালে সাগরে নৌযানে আরোহণ করেছিলেন। সমুদ্র হতে ফিরে আসার পর তিনি তার সাওয়ারীর উপর হতে পড়ে গিয়ে মারা যান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন