২৫/৪০. অধ্যায়ঃ
উমরাহ সহ তামাত্তু হজ্জের বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ২৯৭৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৭৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي قَالاَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّهُ كَانَ يُفْتِي بِالْمُتْعَةِ فَقَالَ لَهُ رَجُلٌ رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي النُّسُكِ بَعْدَكَ . حَتَّى لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ فَقَالَ عُمَرُ قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَعَلَهُ وَأَصْحَابُهُ وَلَكِنِّي كَرِهْتُ أَنْ يَظَلُّوا بِهِنَّ مُعْرِسِينَ تَحْتَ الأَرَاكِ ثُمَّ يَرُوحُونَ بِالْحَجِّ تَقْطُرُ رُءُوسُهُمْ .
ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
(আবু মূসা আল-আশআরী (রাঃ)) তিনি তামাত্তু হজ্জের অনুকূলে ফতোয়া দিতেন। এক ব্যক্তি তাকে বললো, “আপনি আপনার কতক ফতোয়া দেয়া ছেড়ে দিন বা ত্যাগ করুন। আপনার জানা নেই যে, আপনার পরে আমীরুল মুমিনীন (উমর (রাঃ)) হজ্জের ব্যাপারে নতুন হুকুম জারি করেছেন।” অবশেষে আমি (আবু মূসা (রাঃ)) তার সাথে সাক্ষাৎ করে বিষয়টি তাকে জিজ্ঞেস করলাম। তখন উমর (রাঃ) বলেন, “আমি অবশ্যই জানি যে, রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ তামাত্তু হজ্জ করেছেন। কিন্তু আমার নিকট এটা খুবই খারাপ লাগে যে, লোকেরা গাছের নিচে স্ত্রীদের সাথে সহবাস করবে, অতঃপর মাথার চুল থেকে পানি পতিত অবস্থায় হজ্জে যাবে।”
তাহকীক আলবানীঃ সহীহ।[২৯৭৯] সহীহুল বুখারী ১৫৫৯, ১৭২৪, ১৭৯৫, ৪৩৪৬, ৪৩৯৭, মুসলিম ১২২১, ১২২২, নাসায়ী ২৭৩৫, ২৭৩৮, ২৭৪২, আহমাদ ২৭৫, ৩৫৩, ১৯০১১, ১৯০৪০, ১৯১৭২, দারেমী ১৮১৫। তাহকীক আলবানীঃ সহীহ।
