১৬/১৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৮০১ - হাদি থাকলে ইহরামমুক্তির বিধান

ইহরামের প্রকারভেদ, ইফরাদ, ক্বিরান ও তামাত্তু‘ হাজ্জের জন্য ইহরাম বাঁধা জায়িয, একত্রে ‘উমরাহ ও হাজ্জের ইহরাম বাঁধাও জায়িয এবং ক্বিরান হাজ্জ পালনকারী কখন ইহরাম মুক্ত হবে

হাদি থাকলে ইহরামমুক্তির বিধান

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮০১

وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ، خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ حَتَّى قَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيَحْلِلْ وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلاَ يَحِلُّ حَتَّى يَنْحَرَ هَدْيَهُ وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ " .قَالَتْ عَائِشَةُ - رضى الله عنها - فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ وَلَمْ أُهْلِلْ إِلاَّ بِعُمْرَةٍ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ ﷺ أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ الْعُمْرَةَ - قَالَتْ - فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى إِذَا قَضَيْتُ حَجَّتِي بَعَثَ مَعِي رَسُولُ اللَّهِ ﷺ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مِنَ التَّنْعِيمِ مَكَانَ عُمْرَتِي الَّتِي أَدْرَكَنِي الْحَجُّ وَلَمْ أَحْلِلْ مِنْهَا .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা বিদায় হজের বছর রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে রওনা হলাম। আমাদের কেউ শুধু ‘উমরার ইহরাম বাঁধল, আর কেউ শুধু হজের ইহরাম বাঁধল। এভাবে আমরা মাক্কায় পৌঁছলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যারা ‘উমরার জন্য ইহরাম বেঁধেছে কিন্তু কুরবানীর পশু আনেনি, তারা যেন ইহরাম খুলে ফেলে। আর যারা ‘উমরার ইহরাম বেঁধেছে এবং সাথে কুরবানীর পশুও এনেছে, তারা কুরবানী করার পরই কেবল ইহরামমুক্ত হবে। আর যারা হজের ইহরাম বেঁধেছে তারা যেন হজ পূর্ণ করে।‘আয়িশাহ (রাঃ) বলেন, আমার হায়য শুরু হয়ে গেল এবং ‘আরাফাহ্ দিবস পর্যন্ত চলতে থাকল। আমি ‘উমরার ইহরাম বেঁধেছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মাথার চুল খুলে ফেলতে, তাতে চিরুণী করতে, হজের ইহরাম বাঁধতে এবং ‘উমরাহ্ পরিত্যাগ করতে নির্দেশ দিলেন। আমি তাই করলাম এবং হজের অনুষ্ঠানাদি পূর্ণ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে (আমার ভাই) ‘আবদুর রহমান ইবনু আবূ বাকরকে পাঠালেন এবং তিনি আমাকে তান’ঈম থেকে ইহরাম বেধে ‘উমারাহ করার নির্দেশ দিলেন- যেহেতু আমি ‘উমরার ইহরাম পরিত্যাগ করে হজের ইহরাম বেঁধেছিলাম; অথচ আমি উক্ত ‘উমরাহ্ সমাপ্ত করতে পারিনি।

ই.ফা. ২৭৭৮,ই.সে. ২৭৭৬

সহীহ মুসলিম হাদিস ২৮০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা রাঃ বিদায় হজ্জের একটি বিস্তারিত ঘটনা বর্ণনা করেন। তাঁদের কেউ শুধু উমরার ইহরাম বাঁধেন, কেউ শুধু হজ্জের। মক্কায় পৌঁছে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, যারা উমরার ইহরাম বেঁধেছে কিন্তু কুরবানির পশু আনেনি, তারা ইহরাম খুলে ফেলবে। আর যারা উমরার ইহরাম বেঁধে সঙ্গে হাদি এনেছে, তারা কুরবানি করার পরই ইহরামমুক্ত হবে। যারা হজ্জের ইহরাম বেঁধেছে, তারা হজ্জ পূর্ণ করবে। আয়িশা রাঃ জানান, তাঁর হায়জ শুরু হয় এবং আরাফা পর্যন্ত চলতে থাকে। তিনি উমরার ইহরামে ছিলেন। নবী صلى الله عليه وسلم তাঁকে চুল খুলে চিরুনি করতে, হজ্জের ইহরাম বাঁধতে এবং উমরা ছেড়ে দিতে বলেন। হজ্জ শেষে তাঁকে তানঈম থেকে উমরা করানো হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমরার ইহরামকারীর সঙ্গে হাদি না থাকলে ইহরাম খোলার নির্দেশ এসেছে।
  • হাদি সঙ্গে থাকলে কুরবানি না করা পর্যন্ত ইহরামমুক্ত হওয়া যাবে না।
  • হায়জের কারণে আয়িশা রাঃ উমরা সম্পন্ন করতে পারেননি।
  • হজ্জ শেষে তাঁর জন্য তানঈম থেকে উমরার ব্যবস্থা করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন