২৮/৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২০৭ - আহলে কিতাবের পাত্র ও শিকার

কুকুর কর্তৃক ধৃত শিকার

আহলে কিতাবের পাত্র ও শিকার খাওয়ার নিয়ম

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضِ أَهْلِ كِتَابٍ نَأْكُلُ فِي آنِيَتِهِمْ وَبِأَرْضِ صَيْدٍ أَصِيدُ بِقَوْسِي وَأَصِيدُ بِكَلْبِيَ الْمُعَلَّمِ وَأَصِيدُ بِكَلْبِيَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " أَمَّا مَا ذَكَرْتَ أَنَّكُمْ فِي أَرْضِ أَهْلِ كِتَابٍ فَلاَ تَأْكُلُوا فِي آنِيَتِهِمْ إِلاَّ أَنْ لاَ تَجِدُوا مِنْهَا بُدًّا فَإِنْ لَمْ تَجِدُوا مِنْهَا بُدًّا فَاغْسِلُوهَا وَكُلُوا فِيهَا وَأَمَّا مَا ذَكَرْتَ مِنْ أَمْرِ الصَّيْدِ فَمَا أَصَبْتَ بِقَوْسِكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ " .

আবূ সা‘লাবাহ আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আহলে কিতাবের (ইহূদী-খৃস্টান) এলাকায় বসবাস করি। আমরা কখনো তাদের পাত্রে আহার করি। এখানে প্রচুর শিকার পাওয়া যায়। আমি তা আমার ধনুক ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করি এবং প্রশিক্ষণহীন কুকুরের সাহায্যেও শিকার করি।রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি যে বলছো- তোমরা আহলে কিতাবের এলাকায় বসবাস করো, একান্ত নিরুপায় না হলে তাদের পাত্রে আহার করো না। যদি তোমরা একান্ত নিরুপায় হয়ে যাও, তবে তাদের পাত্র ধৌত করার পর তাতে আহার করো। আর তুমি যে শিকারের কথা বললে তাতে তুমি তীরের সাহায্যে যে শিকার করো তার উপর আল্লাহ্‌র নাম স্মরণ করো এবং খাও। আর তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে যে শিকার ধরো তাতে আল্লাহ্‌র নাম স্মরণ করো এবং খাও। আর তুমি প্রশিক্ষণহীন কুকুরের সাহায্যে যে শিকার ধরো তা যবেহ করতে পারলে খাও।

[৩২০৭] সহীহুল বুখারী ৫৪৭৮, ৫৪৮৮, ৫৪৯৬, মুসলিম ১৯৩০, ১৯৩১, তিরমিযী ১৪৬৪, ১৭৯৭, নাসায়ী ৪২৬৬, আবূ দাউদ ২৮৫২, ২৮৫৫, ২৮৫৬, ৩৮৩৯, আহমাদ ১৭২৭৭, ১৭২৯৩, দারেমী ২৪৯৯, ইরওয়া ৩৭, সহীহ আবু দাউদ ২৫৪৪-২৫৪৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ সা’লাবাহ আল-খুশানী (রাঃ) আহলে কিতাবের এলাকায় থাকা, তাদের পাত্রে খাওয়া এবং শিকারের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, একান্ত প্রয়োজন না হলে তাদের পাত্রে খাওয়া যাবে না; প্রয়োজন হলে ধুয়ে তাতে খেতে হবে। শিকারের বিষয়ে তিনি বলেন, ধনুকের শিকার হলে আল্লাহর নাম স্মরণ করে খাওয়া যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করলেও আল্লাহর নাম নিতে হবে। আর প্রশিক্ষণহীন কুকুর শিকার ধরলে তা যবেহ করতে পারলে খাওয়া যাবে। এখানে পবিত্রতা, বিসমিল্লাহ, ধনুকের শিকার এবং কুকুরের শিকার—সব একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনে ব্যবহারের আগে পাত্র ধুয়ে নেওয়ার নির্দেশ এসেছে।
  • ধনুক বা প্রশিক্ষিত কুকুরের শিকারে আল্লাহর নাম স্মরণ করতে বলা হয়েছে।
  • প্রশিক্ষণহীন কুকুরের শিকার জীবিত পেলে যবেহ করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন