২৮/৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১২ - তীর বিদ্ধ শিকার

ধনুকের শিকার

তীর বিদ্ধ শিকার খাওয়ার বিধান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২১২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَرْمِي . قَالَ «إِذَا رَمَيْتَ وَخَزَقْتَ فَكُلْ مَا خَزَقْتَ».

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমরা তীরন্দাজ সম্প্রদায়। তিনি বলেনঃ তুমি তীর নিক্ষেপ করলে এবং তা শিকার বিদ্ধ হলে তা খাও।

[৩২১২] সহীহুল বুখারী ২০৫৪, ৫৪৭৫, ৫৪৭৬, ৫৪৭৭, ৫৪৮৫, ৫৪৮৬, ৭৩৯৭, মুসলিম ১৯২৯, তিরমিযী ১৪৬৫, ১৪৬৯, ১৪৭১, নাসায়ী ৪২৬৪, ৪২৬৫, ৪২৬৭, ৪২৭৪, আবূ দাউদ ২৮৪৭, ২৮৪৯, ২৮৫৪, আহমাদ ১৭৭৮১, ১৭৭৯৪, ১৭৭৯৮, ১৮৮৭৯, ৭৮৮৯৩, ১৮৯০১, দারেমী ২০০২, ইরওয়া ২৫৪৮। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আলী ইবনুল মুনযীর সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শিয়া মতাবলম্বী। মাসলামাহ বিন কাসিম বলেন, তাঁর হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই তবে তিনি শিয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৪০, ১২/১৪৫ নং পৃষ্ঠা)২. মুজালিদ বিন সাঈদ সম্পর্কে ইমাম বুখারী ও ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান বলেন, তিনি যইফ বা দুর্বল। ইবনু মাঈন বলেন, তাঁর হাদিস দ্বারা দলীল গ্রহণ করা যাবে না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৭৮০, ২৭/২১৯ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহীহ কিন্তু মুজালিদ বিন সাঈদ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৪২১ টি শাহিদ হাদিস রয়েছে, ৪৩ টি খুবই দুর্বল, ১০১ টি দুর্বল, ৬৪ টি হাসান, ২১৩ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ১৭৫, ২০৫৪, ৫৪৭৫, ৫৪৭৬, ৫৪৭৭, ৫৪৮৩, ৫৪৮৫, ৫৪৮৬, ৫৪৮৭, ৫৪৯৭, মুসলিম ১৯২৯, ১৯৩১, ১৯৩২, তিরমিযি ১৪৬৪, ১৪৬৪, ১৪৬৭, ১৪৬৮, ১৪৬৯, ১৪৭০, ১৪৭১, ৩৯৮৩, ১৭৯৭, আবু দাউদ ২৮৪৭, ২৮৪৮, ২৮৪৯-২৮৫৭, ২৮৬১, দারিমী ২০০২, ২০০৯, আহমাদ ২০৫০, ৬৬৮৬, ১৬৯৭৬, ১৬৯৭৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদী ইবনু হাতিম (রাঃ) বলেন, তারা তীরন্দাজ সম্প্রদায়—এ কথা তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানান। উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, তুমি তীর নিক্ষেপ করলে এবং তা শিকার বিদ্ধ হলে তা খাও। এখানে তীরের আঘাতের ধরন গুরুত্বপূর্ণ। শুধু আঘাত লাগা নয়, বরং শিকার বিদ্ধ হওয়ার কথা এসেছে। এটি পরের হাদিসগুলোর সঙ্গে মিল রেখে বোঝা যায়, যেখানে ধারালো অংশ ও পার্শ্বদেশের আঘাত আলাদা করা হয়েছে। তীরের শিকার, তীরন্দাজ শিকার, বিদ্ধ শিকার খাওয়া—এসব কীওয়ার্ড এই হাদিসের মূল বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তীর শিকার বিদ্ধ করলে তা খাওয়ার অনুমতি এসেছে।
  • শিকারের ক্ষেত্রে আঘাতের ধরন বিবেচ্য হতে পারে।
  • প্রয়োজনীয় প্রশ্নের উত্তর সরাসরি নবী صلى الله عليه وسلم থেকে নেওয়া সাহাবীদের অভ্যাস ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন