২৮/৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১৪ - মি‘রাদ তীরের শিকার
পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার
মি‘রাদ তীরের ধারালো অংশ ও পার্শ্ব আঘাতের পার্থক্য
সুনানে ইবনে মাজাহ : ৩২১৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২১৪
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالاَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ عَنِ الصَّيْدِ بِالْمِعْرَاضِ . قَالَ «مَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ وَمَا أَصَبْتَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ».
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেনঃ তীরের আঘাতে যে শিকার ধরতে পারো তা খাও এবং তীরের পার্শ্বদেশের আঘাতে যে শিকার ধরো তা মৃত (তা খাওয়া যাবে না)।
[৩২১৪] সহীহুল বুখারী ২০৫৪, ৫৪৭৫, ৫৪৭৬, ৫৪৭৭, ৫৪৮৫, ৫৪৮৬, ৭৩৯৭, মুসলিম ১৯২৯, তিরমিযী ১৪৬৫, ১৪৬৯, ১৪৭১, নাসায়ী ৪২৬৪, ৪২৬৫, ৪২৬৭, ৪২৭৪, আবূ দাউদ ২৮৪৭, ২৮৪৯, ২৮৫৪, আহমাদ ১৭৭৮১, ১৭৭৯৪, ১৭৭৯৮, ১৮৮৭৯, ৭৮৮৯৩, ১৮৯০১, দারেমী ২০০২, সহীহ আবু দাউদ ২৫৪৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. আলী ইবনুল মুনযীর সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শিয়া মতাবলম্বী। মাসলামাহ বিন কাসিম বলেন, তাঁর হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই তবে তিনি শিয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৪০, ১২/১৪৫ নং পৃষ্ঠা)২. মুহাম্মাদ বিন ফুদায়ল সম্পর্কে ইবনু মাঈন তাঁকে সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি শিয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৪৮, ২৬/২৯৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদী ইবনু হাতিম (রাঃ) পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তীরের ধারালো অংশের আঘাতে যে শিকার ধরতে পারো তা খাও। আর তীরের পার্শ্বদেশের আঘাতে যে শিকার ধরো তা মৃত—অর্থাৎ তা খাওয়া যাবে না। এখানে শিকার ধরার অস্ত্রের আঘাত কেমন হলো, সেটি গুরুত্বপূর্ণ। ধারালো অংশে বিদ্ধ হওয়া আর ভোঁতা পার্শ্ব আঘাতে মারা যাওয়া এক নয়। মি‘রাদ শিকার, ধারালো তীর, পার্শ্ব আঘাতের শিকার—এসব কীওয়ার্ড এই হাদিসের কেন্দ্রে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধারালো অংশে ধরা শিকার খাওয়ার অনুমতি এসেছে।
- পার্শ্বদেশের আঘাতে ধরা শিকার মৃত হিসেবে গণ্য হয়েছে।
- শিকার খাওয়ার ক্ষেত্রে আঘাতের ধরন গুরুত্বপূর্ণ।
