২৮/৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১৫ - ভেদকারী আঘাতের শিকার
পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার
তীর বা লাঠির আঘাতে ধরা শিকার খাওয়ার নিয়ম
সুনানে ইবনে মাজাহ : ৩২১৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২১৫
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ النَّخَعِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ عَنِ الْمِعْرَاضِ فَقَالَ «لاَ تَأْكُلْ إِلاَّ أَنْ يَخْزِقَ».
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তীর বা লাঠির পার্শ্বদেশের আঘাতে ধৃত শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তার শিকার খেও না, কিন্তু যদি তা শিকারের দেহ ভেদ করে (তবে খাবে)
[৩২১৫] সহীহুল বুখারী ২০৫৪, ৫৪৭৫, ৫৪৭৬, ৫৪৭৭, ৫৪৮৫, ৫৪৮৬, ৭৩৯৭, মুসলিম ১৯২৯, তিরমিযী ১৪৬৫, ১৪৬৯, ১৪৭১, নাসায়ী ৪২৬৪, ৪২৬৫, ৪২৬৭, ৪২৭৪, আবূ দাউদ ২৮৪৭, ২৮৪৯, ২৮৫৪, আহমাদ ১৭৭৮১, ১৭৭৯৪, ১৭৭৯৮, ১৮৮৭৯, ৭৮৮৯৩, ১৮৯০১, দারেমী ২০০২, সহীহ আবু দাউদ ২৫৩৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী জাররাহ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি সত্যবাদী। আবুল ফাতহ আল-আযদী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য নয়। ইমাম যাহাবী বলেন, তার মাঝে দুর্বলতা ছিলো। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯১০, ৪/৫১৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদী ইবনু হাতিম (রাঃ) তীর বা লাঠির পার্শ্বদেশের আঘাতে ধরা শিকার সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তার শিকার খেয়ো না; কিন্তু যদি তা শিকারের দেহ ভেদ করে, তবে খাবে। এখানে মি‘রাদ বা অনুরূপ অস্ত্রের আঘাতের ধরন আবারও পরিষ্কার হয়েছে। ভোঁতা পার্শ্ব আঘাতে প্রাণী মারা গেলে তা খাওয়ার অনুমতি নেই। কিন্তু আঘাত যদি দেহ ভেদ করে, তখন খাওয়ার অনুমতি এসেছে। তাই শিকার খাওয়ার বিধানে শুধু অস্ত্র নয়, আঘাতের ফলও বিবেচ্য। এই হাদিস তীরের শিকার, লাঠির আঘাত ও ভেদকারী আঘাতের বিষয়ে সহজ নির্দেশ দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পার্শ্ব আঘাতে ধরা শিকার খেতে নিষেধ করা হয়েছে।
- আঘাত দেহ ভেদ করলে খাওয়ার অনুমতি এসেছে।
- খাদ্য হালাল হওয়ার ক্ষেত্রে শিকারের পদ্ধতি গুরুত্বপূর্ণ।
