৩৫/১০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯১৯ - আবদুল্লাহ রাঃ-এর স্বপ্ন ও রাতের নামাজ

স্বপ্নের ব্যাখ্যা

আবদুল্লাহ রাঃ-এর স্বপ্ন: রাতের নামাজের প্রতি উৎসাহ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯১৯

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الصَّنْعَانِيُّ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنْتُ غُلاَمًا شَابًّا عَزَبًا فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَكُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ فَكَانَ مَنْ رَأَى مِنَّا رُؤْيَا يَقُصُّهَا عَلَى النَّبِيِّ ـ ﷺ ـ فَقُلْتُ اللَّهُمَّ إِنْ كَانَ لِي عِنْدَكَ خَيْرٌ فَأَرِنِي رُؤْيَا يُعَبِّرُهَا لِي النَّبِيُّ ـ ﷺ ـ .فَنِمْتُ فَرَأَيْتُ مَلَكَيْنِ أَتَيَانِي فَانْطَلَقَا بِي فَلَقِيَهُمَا مَلَكٌ آخَرُ فَقَالَ لَمْ تُرَعْ . فَانْطَلَقَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُ بَعْضَهُمْ فَأَخَذُوا بِي ذَاتَ الْيَمِينِ فَلَمَّا أَصْبَحْتُ ذَكَرْتُ ذَلِكَ لِحَفْصَةَ فَزَعَمَتْ حَفْصَةُ أَنَّهَا قَصَّتْهَا عَلَى رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَقَالَ " إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ لَوْ كَانَ يُكْثِرُ الصَّلاَةَ مِنَ اللَّيْلِ " . قَالَ فَكَانَ عَبْدُ اللَّهِ يُكْثِرُ الصَّلاَةَ مِنَ اللَّيْلِ .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর যুগে আমি ছিলাম অবিবাহিত যুবক। আমি মসজিদেই রাত কাটাতাম। আমাদের কেউ কোন স্বপ্ন দেখলে সে তা নবী (ﷺ) এর নিকট বর্ণনা করতো। আমি মনে মনে বললাম, হে আল্লাহ! তোমার নিকট আমার জন্য কোন কল্যাণ থাকলে তা আমাকে স্বপ্নে দেখাও যার ব্যাখ্যা নবী (ﷺ) আমাকে বলে দিবেন। আমি ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে আমার নিকট দু’জন ফেরেশতাকে আসতে দেখলাম। তাঁরা আমাকে নিয়ে রওয়ানা হলেন, পথিমধ্যে আরেকজন ফেরেশতা তাঁদের সাথে মিলিত হন। তিনি বলেন, তুমি ভয় পেয়ো না। ফেরেশতাদ্বয় আমাকে জাহান্নামের দিকে নিয়ে চললো। তা ছিলো একটি কূপের ন্যায়। তাতে আমি কিছু সংখ্যক লোক দেখতে পেলাম, যাদের কতককে আমি চিনতে পেরেছি। তাঁরা আমাকে ডান দিকে নিয়ে গেলো।ভোর হলে আমি বিষয়টি হাফসা (রাঃ) কে বললাম। হাফসা (রাঃ) তা রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট বললেন। তিনি বলেনঃ আবদুল্লাহ একজন সৎ লোক। সে যদি রাতে অধিক নামাজ পড়তো। যুহরী (রহঃ) বলেন, তখন থেকে আবদুল্লাহ (রাঃ) রাতে বেশি বেশি নামাজ পড়তেন।

[৩২৫১] বুখারী ৪৪০, ১১২২, ৩৭৩৯, ৭০২৯, ৭০৩১, মুসলিম ৪৫২৮, তিরমিযী ৩২১, নাসায়ী ৭২২, আহমাদ ৪৫৯৩, ৬২৯৪, দারিমী ১৪০০, ২১৫২।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ রাঃ বলেন, নবী صلى الله عليه وسلم-এর যুগে তিনি অবিবাহিত যুবক ছিলেন এবং মসজিদে রাত কাটাতেন। কেউ স্বপ্ন দেখলে তা নবী صلى الله عليه وسلم-এর কাছে বলত। তিনি আল্লাহর কাছে কল্যাণকর স্বপ্ন চাইলেন। স্বপ্নে দুজন ফেরেশতা তাঁকে নিয়ে গেলেন এবং আরেকজন ফেরেশতা বললেন, ভয় পেয়ো না। তাঁকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো, পরে ডান দিকে নেওয়া হলো। সকালে তিনি হাফসা রাঃ-কে তা বললেন, আর হাফসা রাঃ নবী صلى الله عليه وسلم-কে জানালেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, আবদুল্লাহ সৎ লোক; যদি সে রাতে বেশি নামাজ পড়ত। এরপর আবদুল্লাহ রাঃ রাতে বেশি নামাজ পড়তেন। এই হাদিস “রাতের নামাজ”, “স্বপ্নের ব্যাখ্যা” এবং “সৎ লোকের আমল বাড়ানো”—এসব বিষয়ে সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ মানুষকেও ভালো আমল বাড়ানোর পরামর্শ দেওয়া হতে পারে।
  • রাতের নামাজ বাড়ানোর শিক্ষা এই হাদিসে এসেছে।
  • স্বপ্নের কথা যোগ্য ব্যক্তির কাছে পৌঁছানো সাহাবীদের আমলে ছিল।
  • ভালো পরামর্শ পেলে তা কাজে লাগানো আবদুল্লাহ রাঃ-এর আচরণ থেকে শেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন