১/৭৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫১৬ - বায়ুর সন্দেহে ওজু নয়
উযু ভঙ্গ হলেই কেবল উযু করা জরুরি
বায়ুর সন্দেহে বারবার ওজু নয়: হাদিসের দিকনির্দেশনা
সুনানে ইবনে মাজাহ : ৫১৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫১৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ رَأَيْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ يَشَمُّ ثَوْبَهُ فَقُلْتُ مِمَّ ذَلِكَ قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «لاَ وُضُوءَ إِلاَّ مِنْ رِيحٍ أَوْ سَمَاعٍ» .
মুহাম্মদ বিন আম্র বিন আতা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সায়িব বিন ইয়াযীদ (রাঃ) কে তাঁর কাপড় শুকতে দেখে জিজ্ঞেস করলাম, এরূপ করছেন কেন? তিনি বললেন, অবশ্যই আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ বায়ুর দুর্গন্ধ পাওয়া বা আওয়াজ শোনা ব্যতীত (পুনরায়) ওজু করতে হবে না।
[৫১৪] আহমাদ ১৫০৮০ তাহক্বীক্ব আলবানী: সহীহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী১. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল।২. আবদুল আযীয বিন উবায়দুল্লাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুদতারাব ও মুনকার। ইমাম নাসাঈ বলেন তিনি সিকাহ নন এবং তার থেকে কোন হাদিস গ্রহণ করা যাবে না। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বর্ণনাকারী সায়িব বিন ইয়াজিদ রাঃ কে কাপড় শুঁকতে দেখে কারণ জিজ্ঞেস করেন। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কে বলতে শুনেছেন যে, বায়ুর দুর্গন্ধ পাওয়া বা আওয়াজ শোনা ছাড়া পুনরায় ওজু করতে হবে না। এই বর্ণনায় সন্দেহ দূর করার একটি বাস্তব চিত্র দেখা যায়। হাদিসের মূল শিক্ষা হলো, ওজু নিয়ে সন্দেহ হলে স্পষ্ট লক্ষণ ছাড়া নতুন ওজু জরুরি নয়। বায়ুর দুর্গন্ধ, আওয়াজ, ওজু ভঙ্গ, সন্দেহ—এসব বিষয় এখানে সরাসরি যুক্ত। এটি অকারণ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুর্গন্ধ বা আওয়াজ ছাড়া পুনরায় ওজুর নির্দেশ নেই।
- সাহাবারা হাদিস শুনে বাস্তব জীবনে তা অনুসরণ করতেন।
- ওজুর বিষয়ে সন্দেহ হলে স্পষ্ট প্রমাণের দিকে নজর দিতে হয়।
