১/১২০. অধ্যায়ঃ
হায়িদগ্রস্ত নারীর মাসজিদ থেকে কিছু নেয়া
সুনানে ইবনে মাজাহ : ৬৩৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৩৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُدْنِي رَأْسَهُ إِلَىَّ وَأَنَا حَائِضٌ وَهُوَ مُجَاوِرٌ - تَعْنِي مُعْتَكِفًا - فَأَغْسِلُهُ وَأُرَجِّلُهُ .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মসজিদে ই’তিকাফরত অবস্থায় তাঁর মাথা আমার নিকট এগিয়ে দিতেন। আমি তখন ঋতুবতী ছিলাম। আমি তাঁর মাথা ধুয়ে চুল আঁচড়ে দিতাম।
[৬৩০]বুখারী ২৯৫-৯৬, ৩০১, ২০২৮-২৯, ২০৩১, ২০৪৬, ৫৯২৫; মুসলিম ২৯১-৫, তিরমিযী ৮০৪, নাসায়ী ২৭৫-৭৭, ৩৮৬-৮৯; আবূ দাঊদ ২৪৬৭, ২৪৬৯; আহমাদ ২৩৭১৮, ২৩৭৫৯, ২৪১৬২, ২৪২১০, ২৪৮৪১, ২৪৯৫৬, ২৫০৩৫, ২৫১৫৪, ২৫৩৯৪, ২৫৪১০, ২৫৪৪২, ২৫৪৪৯, ২৫৫৭১, ২৫৭২৯; মুওয়াত্ত্বা মালিক ১৩৫, ৬৯৩; দারিমী ১০৫৮-৫৯, ১০৬৬, ১০৬৮-৬৯; ইবনু মাজাহ ১৭৭৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২৫২।
