৬/৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৯৬ - ঋতুবতী স্ত্রীর খিদমত

হায়েযের সময় স্বামীর মাথা ধুয়ে দেয়া ও চুল আঁচড়ে দেয়া।

ঋতুবতী স্ত্রীর খিদমত: হায়েজ অবস্থার সহজ বিধান

সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৬

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ عُرْوَةَ، أَنَّهُ سُئِلَ أَتَخْدُمُنِي الْحَائِضُ أَوْ تَدْنُو مِنِّي الْمَرْأَةُ وَهْىَ جُنُبٌ فَقَالَ عُرْوَةُ كُلُّ ذَلِكَ عَلَىَّ هَيِّنٌ، وَكُلُّ ذَلِكَ تَخْدُمُنِي، وَلَيْسَ عَلَى أَحَدٍ فِي ذَلِكَ بَأْسٌ، أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ ـ تَعْنِي ـ رَأْسَ رَسُولِ اللَّهِ ﷺ وَهِيَ حَائِضٌ، وَرَسُولُ اللَّهِ ﷺ حِينَئِذٍ مُجَاوِرٌ فِي الْمَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ وَهْىَ فِي حُجْرَتِهَا، فَتُرَجِّلُهُ وَهْىَ حَائِضٌ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁকে (‘উরওয়াহ্‌কে) প্রশ্ন করা হয়েছিল যে, ঋতুবতী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে? অথবা গোসল ফরজ হওয়ার অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে? ‘উরওয়াহ (রহঃ) জবাব দিলেন, এ সবই আমার নিকট সহজ। এ ধরনের সকল মহিলাই স্বামীর খিদমত করতে পারে। এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে ‘আয়িশা (রাঃ) বলেছেন যে, তিনি হায়েযের অবস্থায় আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর চুল আঁচড়ে দিতেন। আর আল্লাহ্‌র রাসূল (ﷺ) মু’তাকিফ অবস্থায় মসজিদ হতে তাঁর (‘আয়িশার) হুজরার দিকে তাঁর নিকট মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি মাথার চুল আঁচড়াতেন অথচ তিনি ছিলেন ঋতুবতী।

সহীহ বুখারী হাদিস ২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ঋতুবতী নারীর খিদমত ও নিকটতা। উরওয়া (রহঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, ঋতুবতী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে, বা গোসল ফরজ হওয়া অবস্থায় স্ত্রী কি কাছে আসতে পারে? তিনি বলেন, এসব আমার কাছে সহজ; এতে অসুবিধা নেই। এরপর তিনি আয়িশা (রাঃ)-এর বর্ণনা দেন যে, তিনি হায়েজ অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর চুল আঁচড়ে দিতেন, আর নবী (صلى الله عليه وسلم) মসজিদ থেকে মাথা বাড়িয়ে দিতেন। এই হাদিস থেকে বোঝা যায়, হায়েজ অবস্থায় নারীকে সামাজিক বা পারিবারিকভাবে বিচ্ছিন্ন করার শিক্ষা নেই। বরং শালীন সীমা রেখে স্বাভাবিক খিদমত ও মেলামেশা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋতুবতী স্ত্রী স্বামীর সাধারণ খিদমত করতে পারে।
  • হায়েজ অবস্থায় নারীকে অকারণে দূরে সরিয়ে রাখা ঠিক নয়।
  • নবী (صلى الله عليه وسلم)-এর আমল দিয়ে বাস্তব জীবন সহজভাবে বোঝা যায়।
  • মসজিদে ইতিকাফ অবস্থায়ও প্রয়োজনীয় সাধারণ যোগাযোগ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন