৬/৪. অধ্যায়ঃ
স্ত্রীর হায়েয অবস্থায় তার কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করা।
وَكَانَ أَبُو وَائِلٍ يُرْسِلُ خَادِمَهُ وَهِيَ حَائِضٌ إِلَى أَبِي رَزِينٍ فَتَأْتِيهِ بِالْمُصْحَفِ فَتُمْسِكُهُ بِعَلَاقَتِهِ.আবূ ওয়াইল (রহ.) তাঁর ঋতুবতী দাসীকে আবূ রাযীন (রহ.)-এর নিকট পাঠাতেন, আর দাসী জুজদানে পেঁচিয়ে কুরআন মাজীদ নিয়ে আসত।"
সহিহ বুখারী : ২৯৭
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৭
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، سَمِعَ زُهَيْرًا، عَنْ مَنْصُورٍ ابْنِ صَفِيَّةَ، أَنَّ أُمَّهُ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। আর তখন আমি হায়েযের অবস্থায় ছিলাম।
