৪/১৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৭১ - মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া

মসজিদে প্রবেশের দুআ’

মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া: রহমত ও অনুগ্রহ চাওয়ার আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৭১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو مُعَاوِيَةَ عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ، ـ ﷺ ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَقُولُ «بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ». وَإِذَا خَرَجَ قَالَ «بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ».

ফাতিমাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশকালে বলতেনঃ “আল্লাহর নামে (প্রবেশ) এবং আল্লাহর রাসূলকে সালাম। হে আল্লাহ! আমার গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার দয়ার দরজাসমূহ উন্মুক্ত করে দিন”। তিনি (মসজিদ থেকে) বের হওয়ার সময় বলতেনঃ “আল্লাহর নামে (প্রস্থান) এবং সালাম আল্লাহর রাসূলকে। হে আল্লাহ! আমার গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজাসমূহ উন্মুক্ত করে দিন।”

[৭৬৯] তিরমিযী ৩১৪, আহমাদ ২৫৮৭৭-৭৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা রাঃ থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মসজিদে প্রবেশের সময় আল্লাহর নামে প্রবেশ করতেন, রাসূলকে সালাম দিতেন, গুনাহ মাফ চাইতেন এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার দোয়া করতেন। বের হওয়ার সময়ও আল্লাহর নামে বের হতেন, রাসূলকে সালাম দিতেন, গুনাহ মাফ চাইতেন এবং আল্লাহর অনুগ্রহের দরজা খুলে দেওয়ার দোয়া করতেন। এখানে মসজিদের দোয়া শুধু মুখের বাক্য নয়; বরং মসজিদে ঢোকা ও বের হওয়ার সময় আল্লাহর দিকে মন ফেরানোর শিক্ষা। রহমত, ক্ষমা ও অনুগ্রহ—এই তিনটি বিষয় বর্ণনায় সুন্দরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে প্রবেশের সময় আল্লাহর রহমত চাওয়া শেখানো হয়েছে।
  • মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ চাওয়া এসেছে।
  • প্রবেশ ও বের হওয়া—দুই অবস্থাতেই গুনাহ মাফ চাওয়া যায়।
  • মসজিদের দোয়া মুসল্লির মনকে আল্লাহর দিকে ফেরায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন