২৮/৪. অধ্যায়ঃ
কোন আক্রান্ত ব্যক্তি কোন আক্রমণকারীকে প্রতিহত করতে গিয়ে আক্রমণকারী যদি মারা যায় অথবা তার অঙ্গহানি হয় তাহলে কোন দায়-দায়িত্ব নেই।
আল লু'লু ওয়াল মারজান : ১০৮৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৮৮
حديث عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً عَضَّ يَدَ رَجُل، فَنَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ لاَ دِيَةَ لَكَ
ইমরান ইব্নু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তির হাত দাঁত দিয়ে কামড়ে ধরল। সে তার হাত ঐ ব্যক্তির মুখ থেকে টেনে বের করল। ফলে তার দুইটি দাঁত উপড়ে গেল। তারা নবী (ﷺ)-এর নিকট তাদের মুকাদ্দমা পেশ করল। তখন তিনি বললেনঃ তোমাদের কেউ তার ভাইকে কি কামড়াবে যেমন উট কামড়ে থাকে? তোমার জন্য কোন রক্তপণ নেই।
সহীহুল বুখারী, পর্ব ৮৭: দিয়াত বা রক্তপণ, অধ্যায় ১৮, হাঃ ৬৮৯২; মুসলিম, পৰ্ব ২৮ : কামাহ, অধ্যায় ৪, হাঃ ১৬৭৩
