৩২/১৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৫২ - সুমামাহর ইসলাম গ্রহণ ও নবীর দয়া

বন্দীকে বেঁধে রাখা এবং তাকে আটকে রাখা এবং তার প্রতি অনুগ্রহ করা বৈধ।

সুমামাহ ইবনু উসালের ইসলাম গ্রহণের হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৫২

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ فَقَالَ: عِنْدِي خَيْرٌ يَا مُحَمَّدُ إِنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَمٍ، وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شاكِرٍ، وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ مِنْهُ مَا شِئْتَ حَتَّى كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ: مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ قَالَ: مَا قُلْتُ لَكَ، إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ فَتَرَكَهُ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ فَقَالَ: مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ فَقَالَ عِنْدِي مَا قُلْتُ لَكَ فَقَالَ: أَطْلِقُوا ثُمَامَةَ فَانْطَلَقَ إِلَى نَجْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِله إِلاَّ اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ يَامُحَمَّدُ وَاللهِ مَا كَانَ عَلَى الأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ وَجْهِكَ، فَقَد أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ إِلَيَّ وَاللهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضُ إِلَيَّ مِنْ دِينِكَ، فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ إِلَيَّ وَاللهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضُ إِلَيَّ مِنْ بَلَدِكَ، فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلاَدِ إِلَيَّ، وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ، فَمَاذَا تَرَى فَبَشَّرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ فَلَمَّا قَدِمَ مَكَّةَ، قَالَ قَائِلٌ: صَبَوْتَ قَالَ: لاَ، وَلكِنْ أَسْلمْتُ مَعَ مُحَمَّدٍ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلاَ، وَاللهِ لاَ يَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) একদল অশ্বারোহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন। তারা সুমামাহ ইবনু উসাল নামক বনু হানীফার এক লোককে ধরে আনলেন এবং মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখলেন। তখন নবী (ﷺ) তার কাছে গিয়ে বললেন, ওহে সুমামা! তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে উত্তর দিল, হে মুহাম্মাদ! আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন। আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন। আর যদি আপনি অর্থ সম্পদ পেতে চান তাহলে যতটা ইচ্ছে দাবি করুন। নবী (ﷺ) তাকে সেই অবস্থার উপর রেখে দিলেন।এভাবে পরের দিন আসল। নবী (ﷺ) আবার তাকে বললেন, ওহে সুমামা! তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে সেটিই মনে হচ্ছে যা আমি আপনাকে বলেছিলাম যে, যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন। তিনি তাকে সেই অবস্থায় রেখে দিলেন। এভাবে এর পরের দিনও আসল। তিনি জিজ্ঞেস করলেন, হে সুমামাহ! তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তা-ই মনে হচ্ছে যা আমি পূর্বেই বলেছি। নবী (ﷺ) বললেন, তোমরা সুমামাহ্‌র বন্ধন ছেড়ে দাও।এবার সুমামাহ মসজিদের নিকটবর্তী এক স্থানে গিয়ে গোসল করল, তারপর মসজিদে নববীতে প্রবেশ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহ্‌র রাসূল (ﷺ)। (তিনি বললেন) হে মুহাম্মাদ! আল্লাহ্‌র কসম! ইতিপূর্বে আমার কাছে যমীনের উপর আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় আর কোন চেহারা ছিল না। কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহ্‌র কসম! আমার কাছে আপনার দ্বীন অপেক্ষা অধিক ঘৃণিত অন্য কোন দ্বীন ছিল না। এখন আপনার দ্বীনই আমার কাছে সকল দ্বীনের চেয়ে প্রিয়তম।আল্লাহ্‌র কসম! আমার মনে আপনার শহরের চেয়ে অধিক খারাপ শহর অন্য কোনটি ছিল না। কিন্তু এখন আপনার শহরটিই আমার কাছে সকল শহর চেয়ে অধিক প্রিয়। আপনার অশ্বারোহী সৈনিকগণ আমাকে ধরে এনেছে, সে সময় আমি ‘উমরাহ্‌র উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এখন আপনি আমাকে কী হুকুম করেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে সুসংবাদ প্রদান করলেন এবং ‘উমরাহ্ আদায়ের নির্দেশ দিলেন।এরপর তিনি যখন মাক্কায় আসলেন তখন এক ব্যক্তি তাকে বলল, বেদ্বীন হয়ে গেছ? তিনি উত্তর করলেন, না, বরং আমি মুহাম্মাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহ্‌র কসম! নবী (ﷺ)-এর অনুমতি ব্যতীত তোমাদের কাছে 'ইয়ামামাহ' থেকে গমের একটি দানাও আসবে না।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৭০, হাঃ ৪৩৭২; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ১৯, হাঃ ১৭৬৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় সুমামাহর ইসলাম গ্রহণ ও রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর দয়া। নাজদের দিকে পাঠানো অশ্বারোহীরা সুমামাহ ইবনু উসালকে ধরে এনে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। নবী صلى الله عليه وسلم কয়েক দিন তার সঙ্গে কথা বলেন। সুমামাহ বলেন, হত্যা করলে আপনি একজন খুনীকে হত্যা করবেন, আর অনুগ্রহ করলে কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন। শেষে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে মুক্ত করে দিতে বলেন। মুক্তির পর সে গোসল করে মসজিদে এসে ইসলাম গ্রহণ করে। সে বলে, আগে রাসূল صلى الله عليه وسلم-এর চেহারা, দ্বীন ও শহর তার কাছে সবচেয়ে অপছন্দ ছিল; এখন সেগুলোই তার কাছে প্রিয় হয়ে গেছে। পরে সে উমরাহর বিষয়ে নির্দেশ চায়, নবী صلى الله عليه وسلم তাকে সুসংবাদ দেন এবং উমরাহ করতে বলেন। এই হাদিসে দয়া, ধৈর্য, ভালো ব্যবহার ও অন্তরের পরিবর্তনের শিক্ষা খুব পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দয়া ও ধৈর্য মানুষের অন্তর বদলের কারণ হতে পারে।
  • মুক্তি পাওয়ার পর সুমামাহ নিজে ইসলাম গ্রহণ করেন।
  • ইসলাম গ্রহণের পর তাঁর ভালোবাসা ও দৃষ্টিভঙ্গি বদলে যায়।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে উমরাহ আদায়ের নির্দেশ দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন