৩২/২৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৬০ - খেজুর গাছ, দান ও বদলি দেওয়ার শিক্ষা
বিভিন্ন এলাকা বিজয়ের মাধ্যমে ধনাঢ্য হওয়ার পর আনসারদের দেয়া বৃক্ষ ও ফলের উপহার মুহাজিরগণ কর্তৃক ফিরিয়ে দেয়া।
খেজুর গাছ দানের হাদিস: উম্মে আইমান রাঃ-এর ঘটনা
আল-লু'লু ওয়াল মারজান : ১১৬০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৬০
حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: كَانَ الرَجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخَلاَتِ، حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ وَإِنَّ أَهْلِي أَمَرُونِي أَنْ آتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ الَّذِينَ كَانُوا أَعْطَوْهُ أَوْ بَعْضَهُ؛ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَعْطَاهُ أُمَّ أَيْمَنَ؛ فَجَاءَتْ أُمُّ أَيْمَنَ فَجَعَلتِ الثَّوْبَ فِي عُنُقِي، تَقُولُ: كَلاَّ وَالَّذِي لا إِلهَ إِلاَّ هُوَ لاَ يُعْطِيكَهُمْ وَقَدْ أَعْطَانِيَها أَوْ كَمَا قَالَتْ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَكِ كَذَا وَتَقُولُ: كَلاَّ وَاللهِ حَتَّى أَعْطَاهَا عَشَرَةَ أَمْثَالِهِ، أَوْ كَمَا قَالَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা নবী (ﷺ)-কে খেজুর গাছ হাদিয়া দিতেন। অতঃপর যখন তিনি বানী নাযীর এবং বানী কুরাইযার উপর জয়লাভ করলেন তখন আমার পরিবারের লোকেরা আমাকে নির্দেশ দিল, যেন আমি নবী (ﷺ)-এর কাছে গিয়ে তাদের দেয়া সবগুলো খেজুর গাছ অথবা কিছু সংখ্যক খেজুর গাছ তাঁর নিকট থেকে ফেরত গ্রহণের ব্যাপারে নিবেদন করি। আর নবী (ﷺ) ঐ গাছগুলো উম্মে আইমান (রাঃ)-কে দান করেছিলেন।উম্মে আইমান (রাঃ) আসলেন এবং আমার গলায় কাপড় লাগিয়ে বললেন, এটা কখনো হতে পারে না। সেই আল্লাহ্র কসম! যিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনি ঐ গাছগুলো তোমাকে আর দেবেন না। তিনি এগুলো আমাকে দিয়ে দিয়েছেন। অথবা (রাবীর সন্দেহ) যেমন তিনি বলেছেন। এদিকে নবী (ﷺ) বলছিলেন, তুমি ঐ গাছগুলোর বদলে আমার নিকট থেকে এত এত পাবে। কিন্তু উম্মে আইমান (রাঃ) বলছিলেন, আল্লাহ্র কসম! এটা কখনো হতে পারে না। অবশেষে নবী (ﷺ) তাঁকে দিলেন। বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন, আমার মনে হয় নবী (ﷺ) বললেন, এর দশগুণ অথবা যেমন তিনি বলেছেন।
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৩০, হাঃ ৪১২০; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ২৪, হাঃ ১৭৭১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় দান, অধিকার ও বদলি দেওয়া। লোকেরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে খেজুর গাছ হাদিয়া দিত। পরে বনূ নাযীর ও বনূ কুরাইযার উপর বিজয়ের পর আনাস রাঃ-এর পরিবার তাঁকে নবী صلى الله عليه وسلم-এর কাছে গিয়ে তাদের দেওয়া খেজুর গাছ বা কিছু অংশ ফেরত চাইতে বলে। কিন্তু নবী صلى الله عليه وسلم সেই গাছগুলো উম্মে আইমান রাঃ-কে দিয়ে দিয়েছিলেন। উম্মে আইমান রাঃ এসে বলেন, এটা হতে পারে না; কারণ সেগুলো তাঁকে দেওয়া হয়েছে। নবী صلى الله عليه وسلم তাঁকে বদলে অন্য কিছু দেওয়ার কথা বলেন। তিনি রাজি হচ্ছিলেন না। শেষে নবী صلى الله عليه وسلم তাঁকে অনেক বেশি দেন—বর্ণনাকারীর ধারণা, দশগুণ বা এ ধরনের কিছু বলা হয়েছে। এই হাদিসে দান করা জিনিস, প্রাপকের অধিকার, আর কাউকে ক্ষতি না করে সমাধান করার সুন্দর দিক দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم-কে মানুষ খেজুর গাছ হাদিয়া দিত।
- উম্মে আইমান রাঃ তাঁকে দেওয়া গাছের অধিকার ধরে রাখেন।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বদলি দিয়ে বিষয়টি মীমাংসা করেন।
- কাউকে বঞ্চিত না করে সমাধান খোঁজার শিক্ষা পাওয়া যায়।
