৩২/২৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৫৯ - আনসার-মুহাজির সহযোগিতা ও আমানত

বিভিন্ন এলাকা বিজয়ের মাধ্যমে ধনাঢ্য হওয়ার পর আনসারদের দেয়া বৃক্ষ ও ফলের উপহার মুহাজিরগণ কর্তৃক ফিরিয়ে দেয়া।

আনসার ও মুহাজিরদের সহযোগিতার হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৫৯

حديث أنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْمَدِينَةَ مِنْ مَكَّةَ، وَلَيْسَ بِأَيْدِيهِمْ، يَعْني شَيْئًا؛ وَكَانَتِ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالْعَقَارِ فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ يُعْطُوهُمْ ثِمَارَ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ، وَيَكْفُوهُمُ الْعَمَلَ وَالْمَئُونَةَ؛وَكَانَتْ أُمُّهُ، أُمُّ أَنَسٍ، أُمُّ سُلَيْمٍ، كَانَتْ أُمَّ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، فَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِذَاقًا، فَأَعْطَاهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ، أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدٍ [ص: 218] وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا فَرَغَ مِنْ قَتْلِ أَهْلِ خَيْبَرَ، فَانْصَرَفَ إِلَى الْمَدِينَةِ، رَدَّ الْمُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ، فَرَدَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُمِّهِ عِذَاقَهَا، وَأَعْطَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, মাক্কাহ হতে মাদীনাহ্‌ হিজরতের সময় মুহাজিরদের হাতে কোন কিছু ছিল না। অন্যদিকে আনসারগণ ছিলেন জমি ও ভূসম্পত্তির অধিকারী। তাই আনসারগণ এ শর্তে মুহাজিরদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন যে, প্রতি বছর তাঁরা (মুহাজিররা)-এর উৎপন্ন ফল ও ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ তাদের (আনসারদের) দিবেন আর তাঁরা এ কাজে শ্রম দিবে ও দায়-দায়িত্ব নিবে। আনাসের মা উম্মু সুলাইম (রাঃ) ছিলেন ‘আবদুল্লাহ ইবনু আবূ ত্বলহার মা। আনাসের মা রাসূলুল্লাহ (ﷺ)-কে (ফল ভোগ করার জন্য) কয়েকটি খেজুর গাছ দিয়েছিলেন। আর নবী (ﷺ) সেগুলো তাঁর আযাদকৃত বাঁদী উসামাহ ইবনু যায়দের মা উম্মু আয়মানকে দান করে দিয়েছিলেন।ইবনু শিহাব (রহঃ) বলেন, আনাস (রাঃ) আমাকে বলেছেন যে, নবী (ﷺ) খায়বারে ইয়াহূদীদের বিরুদ্ধে লড়াই শেষে মদিনায় ফিরে এলে মুহাজিরগণ আনসারদেরকে তাদের দানের সম্পত্তি ফিরিয়ে দিলেন; যেগুলো ফল ও ফসল ভোগ করার জন্য তাঁরা মুহাজিরদের দান করেছিলেন। নবী (ﷺ)-ও তাঁর (আনাসের) মাকে তাঁর খেজুর গাছগুলো ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উম্মু আয়মানকে ঐ গাছগুলোর পরিবর্তে নিজ বাগানের কিছু অংশ দান করলেন।

সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৩৫, হাঃ ২৬৩০; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ২৪, হাঃ ১৭৭১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় আনসার-মুহাজির সহযোগিতা। মক্কা থেকে মাদীনায় হিজরত করার সময় মুহাজিরদের হাতে কিছু ছিল না। আনসাররা জমি ও সম্পদের মালিক ছিলেন। তারা মুহাজিরদের সঙ্গে ফল ও ফসল ভাগ করার ব্যবস্থা করেন। শর্ত ছিল, মুহাজিররা প্রতি বছর নির্দিষ্ট ফল বা ফসল দেবেন এবং কাজের দায়িত্ব নেবেন। আনাস রাঃ-এর মা উম্মু সুলাইম রাঃ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে কিছু খেজুর গাছ দিয়েছিলেন। নবী صلى الله عليه وسلم সেগুলো উম্মু আয়মান রাঃ-কে দেন। পরে খাইবারের ঘটনা শেষে যখন অবস্থা বদলাল, মুহাজিররা আনসারদের দান করা সম্পদ ফিরিয়ে দেন। নবী صلى الله عليه وسلم-ও আনাস রাঃ-এর মাকে তাঁর খেজুর গাছ ফিরিয়ে দেন এবং উম্মু আয়মান রাঃ-কে নিজের বাগান থেকে বদলি দেন। এই হাদিসে দান, সহযোগিতা, আমানত ফিরিয়ে দেওয়া এবং সুন্দর সমাধানের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আনসাররা মুহাজিরদের বাস্তব সাহায্য করেছিলেন।
  • পরিস্থিতি বদলালে দান করা সম্পদ ফিরিয়ে দেওয়ার ঘটনা এসেছে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উম্মু আয়মান রাঃ-এর জন্য বদলি ব্যবস্থা করেন।
  • সহযোগিতার সঙ্গে ন্যায্য সমাধানও গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন