৩৪/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২৫৮ - বিসমিল্লাহ, কুকুর ও পানিতে পড়া শিকার

প্রশিক্ষিত কুকুর দ্বারা শিকার করা।

বিসমিল্লাহ ও শিকার বিধান: কুকুর, তীর ও পানিতে পড়া প্রাণী

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৫৮

حديث عَدِيِّ بْنِ حَاتِمٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَأَمْسَكَ وَقَتَلَ فَكُلْ، وَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ؛ وَإِذَا خَالَطَ كِلاَبًا لَمْ يُذْكَرِ اسْمُ اللهِ عَلَيْهَا فَأَمْسَكْنَ وَقَتلْنَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّكَ لاَ تَدْرِي أَيُّهَا قَتَلَ؛ وَإِنْ رَمَيْتَ الصَّيْدَ فَوَجَدْتَهُ بَعْدَ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ لَيْسَ بِهِ إِلاَّ أَثَرُ سَهْمِكَ فَكُلْ، وَإِنْ وَقَعَ فِي الْمَاءِ فَلاَ تَأْكُلْ

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ তুমি যদি তোমার কুকুরকে বিসমিল্লাহ পড়ে পাঠাও, এরপর কুকুর শিকার পাকড়াও করে এবং মেরে ফেলে, তবে তুমি তা খেতে পার। আর যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে, তাহলে খাবে না। কেননা, সে তো নিজের জন্যই ধরেছে। আর যদি এমন কুকুরদের সঙ্গে মিশে যায়, যাদের উপর বিসমিল্লাহ পড়া হয়নি এবং সেগুলো শিকার ধরে মেরে ফেলে, তা হলে তা খাবে না। কেননা, তুমি তো জান না যে, কোন কুকুরটি হত্যা করেছে? আর যদি তুমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে থাক; এরপর তা একদিন বা দুইদিন পর এমতাবস্থায় হাতে পাও যে, তার গায়ে তোমার তীরের আঘাত ব্যতীত অন্য কিছু নেই, তাহলে খাও। আর যদি তা পানির মধ্যে পড়ে থাকে, তা হলে তা খাবে না।

সহীহুল বুখারী, পর্ব ৭২: যব্‌হ ও শিকার, অধ্যায় ৮, হাঃ ৫৪৮৪; মুসলিম পর্ব ৩৪: শিকার, যব্‌হ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ১, হাঃ ১৯২৯

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে শিকারের কয়েকটি অবস্থার বিধান এসেছে। নবী صلى الله عليه وسلم বলেন, তুমি যদি বিসমিল্লাহ পড়ে তোমার কুকুর পাঠাও, কুকুর শিকার ধরে মেরে ফেললেও তা খেতে পার। কিন্তু কুকুর যদি কিছু খেয়ে ফেলে, তবে খাবে না; কারণ সে নিজের জন্য ধরেছে। আবার যেসব কুকুরের উপর বিসমিল্লাহ পড়া হয়নি, তাদের সঙ্গে মিশে শিকার মারা গেলে তা খাওয়া যাবে না, কারণ তুমি জানো না কোন কুকুর হত্যা করেছে। তীর নিক্ষেপের ক্ষেত্রেও বলা হয়েছে, এক বা দুই দিন পর যদি শিকারে শুধু তোমার তীরের আঘাত থাকে, তবে খাও। কিন্তু যদি তা পানিতে পড়ে থাকে, খাবে না। এই হাদিস সন্দেহ, বিসমিল্লাহ এবং মৃত্যুর কারণ স্পষ্ট হওয়ার গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিসমিল্লাহ পড়ে কুকুর পাঠানো শিকারের গুরুত্বপূর্ণ শর্ত।
  • কুকুর শিকার থেকে খেলে তা খেতে নিষেধ এসেছে।
  • কোন কুকুর হত্যা করেছে জানা না থাকলে শিকার খাওয়া যাবে না।
  • পানিতে পড়ে পাওয়া শিকারে মৃত্যুর কারণ সন্দেহজনক হলে খেতে নিষেধ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন